1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে অপহৃত দুই রাবার শ্রমিক মুক্তিপণে ছাড় - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই

ঈদগাঁওয়ে অপহৃত দুই রাবার শ্রমিক মুক্তিপণে ছাড়

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১০৪ বার
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা থেকে সশস্ত্র ডাকাতদল কর্তৃক অপহৃত দুই মোটরসাইকেল আরোহী তিন ঘন্টা পর মুক্তিপণের বিনিময়ে গভীর রাতে ছাড়া পেয়েছেন ।

 

তারা হল পার্বত্য নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড নারিচ বনিয়া গ্রামের সেকান্দরের পুত্র আব্দুর হাকিম ও ৯ নং ওয়ার্ড তুফান আলী পাড়ার মোস্তাক আহম্মদের পুত্র আব্দুল জব্বর। এরা দুজনেই পেশায় রাবার শ্রমিক।

 

অপহরণের শিকার জব্বারের পিতা মোস্তাক আহমদ ফিরে আসার বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাকাতদলের দাবিকৃত অর্ধলক্ষ টাকা মুক্তিপণ তাদের কথামত ঈদগাঁও ভোমরিয়াঘোনা বনবিট সংলগ্ন পাহাড়ী এলাকায় বুঝিয়ে দিলে তাদের ছেড়ে দেয়। তিনি আরো জানান, অপহরণ পরবর্তী মারধর করায় দুজনের শরীরে ক্ষতের সৃষ্টি হয়েছে।

 

গতকাল  মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে অপহৃত দুজনসহ চারজন মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে সশস্ত্র ডাকাতদলের কবলে পড়েন। দুজন পালিয়ে রক্ষা পেলেও উক্ত দু’জন অপহরণের শিকার হয়।

 

ঘটনার পরপর সংবাদ পেয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদারের নেতৃত্বে ঈদগাঁও ও রামু থানার ঈদগড় ফাঁড়ির পুলিশ তাদের উদ্ধারে ঘন্টা ব্যাপী অভিযান চালিয়েও তাদের উদ্ধারে ব্যর্থ হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net