ঢাকা   ০৫:০৮:২৮ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ২৮৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সাবেক প্রধানমন্ত্রী, প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কক্সবাজারের ঈদগাঁওয়ে ইফতার ও দোআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৩ মার্চ) উপজেলা বিএনপি কার্যালয়ে দোআ মাহফিলের আয়োজন করেন ঈদগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আবু ছিদ্দিক।

 

বিএনপি নেতা জাহাঙ্গীর বাঙ্গালীর সঞ্চালনায় ও আয়োজক আলহাজ্ব আবু ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপজেলাসহ ঈদগাঁও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

 

এসময় আলহাজ্ব আবু ছিদ্দিক বলেন,পবিত্র রমজান আত্মশুদ্ধির মাস। বরকতময় এ দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সমবেত হয়েছি। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং আমাদের এই ক্ষুদ্র প্রয়াস কবুল করেন।

 

ইফতার পূর্বে বেগম খালেদা জিয়ার পরকালীন মুক্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোআ ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি