ঢাকা   ০৪:০১:৪৯ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

ঈদগাঁওয়ে জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের ঈদ পুনর্মিলনী অনুষ্টিত

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২১৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বৃহত্তর জনকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য শহীদ জয়নাল আবেদীন চৌধুরী ও সংগঠনের গোড়াপত্তনে তার অবদান অপরিসীম। এছাড়াও সর্বসাধারণের জ্ঞান ভান্ডার সমৃদ্ধকরণে জনকল্যান পাঠাগারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বেশি বলে জানিয়েছেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান।

 

তিনি বৃহত্তর ঈদগাহ জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

 

গতকাল বুধবার ২৫ মার্চ বিকেলে ঈদগাঁও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে  আয়োজিত অনুষ্ঠানে কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সলিম উল্লাহ বাহাদুর,  সাবেক ভিপি শহিদুল আলম বাহাদুর, উপজেলা জামায়াত আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদী প্রমুখ বক্তব্য রাখেন।

 

মাস্টার মনির আহমদের সঞ্চালনায় অন্যন্যদের মধ্যে ডাক্তার আলহাজ আমির সোলতান, অধ্যাপক ফারুক আহমদ, মাষ্টার সৈয়দ নূর হেলালি, মাস্টার নুরুল হক, শাহাব উদ্দিন, মমতাজ উদ্দিন আহমদ মহসিন, মাওলানা এনামুল হক ইসলামাবাদী, সেলিম উল্লাহ ওয়াহেদী, মুফিজুর রহমান মুফিজ, আলহাজ্ব শফিউল আলম, সংগঠনের  সদস্য হাজী সেলিম, নিয়ামত উল্লাহ, আবু তাহের, নুরুল হুদা, বেলাল উদ্দিন, রিদওয়ান উল্লাহ, নাসির উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।

শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সৈয়দ নুর হেলাল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি