1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ কোটি টাকার সরকারি জায়গা দখলমুক্ত হাটহাজারীতে রাঙ্গাবালীতে পানির নিচে মুগডাল  নোয়াখালীর কবিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,গুরুতর আহত ৩  ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে ঈদগাঁওয়ে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত FAF মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন  ডলু নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন, ইউএনও’র কাছে স্মারকলিপি নবীনগরে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত নোয়াখালীতে বজ্রপাতে এক শিশুসহ ৩ জনের মৃত্যু  কালিগঞ্জের খাজাবাড়িয়ায় চলাচ‌লের রাস্তা নি‌য়ে বিরোধে দা ও কোদালের কোপে নারীসহ ৩ জন রক্তাক্ত জখম

কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১২২ বার

১৩ মার্চ, শুক্রবার দেশবরেণ্য প্রবীণ রাজনীতিবিদ, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক মন্ত্রী, Colonel Oli Ahmad বীর বিক্রমের শুভ জন্মদিন উপলক্ষে সুশীল ফোরামের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

শুক্রবার বিকেলে রাজধানীর ডিএইচএ এলাকায় তাঁর নিজ বাসভবনে সুশীল ফোরামের নেতৃবৃন্দ এ শুভেচ্ছা জানান। এ সময় সুশীল ফোরামের পক্ষ থেকে তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আলোচনা পর্বে কর্নেল অলি আহমদ সমসাময়িক রাজনীতি ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে খোলামেলা মতামত ব্যক্ত করেন। তিনি বলেন, “আল্লাহ সবাইকে সুযোগ দেন, পরীক্ষা করেন। কিন্তু এখন এমন অবস্থা হয়েছে—কেউ যদি নিজের চেয়ার পেয়ে যায় এবং নিজের ইচ্ছা পূরণ হয়, তখন মনে করে দেশের সবকিছু ঠিক আছে। আর নিজের ইচ্ছা পূরণ না হলে মনে করে কিছুই ঠিক নেই।”

তিনি আরও বলেন, “কিয়ামতের যে আলামতগুলোর কথা বলা হয়েছে, তার অনেকটাই এখন সমাজে দেখা যাচ্ছে। অশিক্ষিত লোকেরা দেশ চালাবে এবং মূর্খ লোকেরা শিক্ষিত মানুষকে জ্ঞান দেবে—এ ধরনের অবস্থা তৈরি হচ্ছে।”

বর্তমান সংসদ সম্পর্কে তিনি বলেন, “এখন যে সংসদ গঠিত হয়েছে, সেখানে অনেকের মধ্যেই চাঁদাবাজি, ধান্দাবাজি, লুটপাট ও অযোগ্যতার অভিযোগ রয়েছে।”

এ সময় এক সুশীল কর্মীর প্রশ্নের জবাবে তিনি বলেন, সংসদে বিরোধী দল হিসেবে Bangladesh Jamaat-e-Islami এলে গুণগত পরিবর্তন আসবে কি না—এ বিষয়ে তিনি বলেন, “উকিল যে মতাদর্শ বা যে রাজনৈতিক দলেরই হোক না কেন, তার চরিত্র একই থাকে।”

তিনি আরও বলেন, কিছু সংসদ সদস্য জনসম্মুখে নাটক করছেন। “যার যে কাজ, তাকে সেই কাজই করতে হবে। জনগণের সঙ্গে নাটক করার কোনো প্রয়োজন নেই। কেউ যদি সংসদ সদস্য হয়ে অপ্রয়োজনীয় নাটক করে, আমি হলে তাকে সংসদ সদস্য পদ থেকেই সরিয়ে দিতাম।”

শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি প্রসঙ্গে তিনি বলেন, “বর্তমান সরকার এমন আইন করেছে, যেখানে পড়াশোনা না জানা লোককেও শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক প্রতিনিধি বা সভাপতি করা হচ্ছে। চার ক্লাস পাস করা কেউ যদি গ্র্যাজুয়েট শিক্ষকের ওপর কর্তৃত্ব করে, তা গ্রহণযোগ্য নয়। এখন সব ক্ষেত্রেই শিক্ষার প্রয়োজন রয়েছে।”

তিনি জানান, তাদের দল আগে থেকেই একটি নীতিমালা দিয়েছিল—যেখানে একজন মেম্বার, চেয়ারম্যান বা সংসদ সদস্য হওয়ার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন সুশীল ফোরামের সভাপতি মোঃ জাহিদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ শহিদুল্লাহ, সহ-সভাপতি মোঃ শামীম, সাধারণ সম্পাদক ডাঃ আল হাসান মোবারক, সুশীল ফোরাম নেতা আবুল হাসনাত, মোঃ আমিন, আবু আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (LDP) প্রতিষ্ঠাতা সভাপতি। ১৯৪১ সালের ১৩ মার্চ (মতান্তরে ৩০ সেপ্টেম্বর) চট্টগ্রামে জন্মগ্রহণকারী অলি আহমদ ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহে অংশ নেন এবং বীর বিক্রম খেতাব লাভ করেন । তিনি বিএনপি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং পরবর্তীতে নিজের দল এলডিপি গঠন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net