1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই

কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত 

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১২২ বার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রায় অর্ধ সহস্রাধিক সেবা প্রত্যাশীদের সম্পূর্ণ ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন সেচ্ছাসেবী সংগঠন “স্বর্ণালী প্রভাত”

 

২৮ মার্চ (শনিবার) উপজেলার চরহাজারীর জিয়াউল হক বিএসসি’র বাড়িতে সকাল থেকে দিনব্যাপী ইসলাম করীম ফাউন্ডেশনের সার্বিক তত্বাবধানে প্রায় অর্ধ সহস্রাধিক স্থানীয় নারী পুরুষ রোগীদের সম্পূর্ণ পৃথক পৃথক অভিজ্ঞ চিকিৎসক দ্বারা এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এতে পুরুষ সেবা প্রত্যাশিদের যাবতীয় সমস্যায় চিকিৎসা প্রদান

করেন,নোয়াখালী জেনারেল হাসপাতালের মেডিসিন ও সার্জারী বিশেষজ্ঞ ডাক্তার মোঃ আব্দুর রহীম ও নারী সেবা প্রত্যাশিদের চিকিৎসা প্রদান করেন,কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি প্রসূতি স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জারি ডাক্তার বিবি তাহেরা সোনিয়া।

 

এছাড়াও স্বর্ণালী প্রভাতের ফ্রি মেডিকেল ক্যাম্পে নারী পুরুষ ও শিশু সেবা প্রত্যাশীদের জন্য ব্লাডগ্রুপিং, ডায়াবেটিস গ্রুপিং,পেশার চেকিং ও বিএমআই সেবা সহ যাবতীয় সেবা সম্পূর্ণ ফ্রিতে প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ইসলাম করীম ফাউন্ডেশনের প্রতিনিধি ও বিশিষ্ট সমাজ সেবক গাজী মোহাম্মদ আলমগীর, মোঃ আইয়ুব আলী,স্বর্ণালী প্রভাত সংগঠনের ফাউন্ডার ইসরাত জাহান ফাহি,ফাউন্ডার আব্দুল্লাহ আল সাওয়াল,ফাউন্ডার আবু বকর সিদ্দিক,মোঃ আজগরসহ সংগঠনের সদস্য বৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net