1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোট ছাত্র ফোরামের ২৬-২৭ সেশনের কমিটি গঠন   - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কক্সবাজার জেলা হাইয়স, জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন সেলিম আকবর ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের সদস্য বৈঠক অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রাঙ্গাবালীতে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ  মাগুরার শ্রীপুরে নদীতে গোসল করতে গিয়ে সাপের কাঁমড়ে কৃষকের মৃত্যু গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা

নাঙ্গলকোট ছাত্র ফোরামের ২৬-২৭ সেশনের কমিটি গঠন  

সভাপতি- মুহিব্বুল্লাহ আল হুসাইনী সাধারণ সম্পাদক- রবিউল আউয়াল হৃদয়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৪৭ বার

নাঙ্গলকোট ছাত্র ফোরাম, ঢাকা (এন.এস.এফ) এর উদ্যোগে ইফতার মাহফিল, প্রীতি সমাবেশ, কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এতে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নাঙ্গলকোটের বহু শিক্ষার্থী ও ঢাকাস্থ সুধীজনেরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিল নাঙ্গলকোটের এক মিলনমেলায় পরিনত হয়।

 

নাঙ্গলকোট ছাত্র ফোরাম ঢাকা (এন.এস.এফ) এর সভাপতি মুহিব্বুল্লাহ আল হুসাইনীর সভাপতিত্বে ও সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক হোসনে এয়াছিন আরাফাতের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র ফোরামের প্রধান উপদেষ্টা, (কুমিল্লা-১০) নাঙ্গলকোট, সদর দক্ষিণ, লালমাই উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গলকোট ফোরাম ঢাকার সভাপতি ড. দেলোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মু’তাসিম বিল্লাহ শাহেদী। প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন জুলাই বিপ্লবে যাত্রাবাড়ী মোড়ে শহীদ, নাঙ্গলকোটের মুনতাসির রহমান আলিফের পিতা সৈয়দ গাজীউর রহমান।

 

এসময় প্রোগ্রামের সভাপতি মুহিব্বুল্লাহ আল হুসাইনী বলেন, অস্বচ্ছল মেধাবীদের জন্য আমরা নিয়মিত বৃত্তি প্রদানের ব্যবস্থা করবো। শিক্ষাখাতে নাঙ্গলকোটের অগ্রযাত্রায় ঐক্যবদ্ধভাবে সবার জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ।

 

প্রধান অতিথির বক্তব্যে ইয়াছিন আরাফাত বলেন, ঢাকাস্থ নাঙ্গলকোটের সর্বস্তরের শিক্ষার্থীদের কাজে লাগিয়ে নাঙ্গলকোটের গ্রামীণ জনপদের ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে হবে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি ডক্টর শিব্বির আহমাদ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ডক্টর হেদায়েতুল্লাহ, নাঙ্গলকোট ফোরাম ঢাকার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফ উদ্দিন খন্দকার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, শিল্পপতি জগলুল আকবর শিপন, সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান লিঙ্কন , অ্যাডভোকেট জাকির হোসেন, সাবেক ছাত্রনেতা মঞ্জুর মোরশেদ, ব্যবসায়ী মোবারক হোসেন, ব্যারিস্টার আক্কাস আলী, সাবেক ছাত্রনেতা আবু হানিফ নোমান, নাঙ্গলকোটের স্থানীয় ছাত্র প্রতিনিধি ছাত্রনেতা শাখাওয়াত হোসেন, সোলায়মান সবুজ প্রমুখ।

 

ইফতারের পুর্বে মুহিব্বুল্লাহ আল হুসাইনীকে সভাপতি ও রবিউল আওয়াল হৃদয়কে সাধারন সম্পাদক করে ২০২৬-২৭ সেশনের জন্য নাঙ্গলকোট ছাত্র ফোরাম ঢাকা (এন.এস.এফ) এর ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন ছাত্র ফোরামের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইয়াছিন আরাফাত। প্রোগ্রামের শেষে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত ও পাবলিক পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ২৩ জন কৃতি শিক্ষার্থী, ডাকসু ও জাকসুর ছাত্রসংসদে নির্বাচিত ৩ জন প্রতিনিধিকে সংবর্ধনা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net