1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন (এইচড্যাব) কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১০ মে ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কক্সবাজার জেলা হাইয়স, জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন সেলিম আকবর ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের সদস্য বৈঠক অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রাঙ্গাবালীতে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ  মাগুরার শ্রীপুরে নদীতে গোসল করতে গিয়ে সাপের কাঁমড়ে কৃষকের মৃত্যু গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা

মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন (এইচড্যাব) কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৪৪ বার

নিজস্ব প্রতিবেদক:

৩ মার্চ ২০২৬, মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিটে রাজধানীর বাংলাদেশ সচিবালয়-এ অবস্থিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী কার্যালয়ে মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল-এর সঙ্গে হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন (এইচড্যাব) কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

ডা. শাহজালাল আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদলটি মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে আন্তরিক অভ্যর্থনা জানায়। এ সময় মন্ত্রী উপস্থিত নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার সার্বিক উন্নয়ন, আধুনিকায়ন ও সম্প্রসারণ নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

মাননীয় মন্ত্রী বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যখাতের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার বিকাশেও গুরুত্বারোপ করছে। তিনি জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বল্প খরচে কার্যকর চিকিৎসাসেবা পৌঁছে দিতে হোমিওপ্যাথিক চিকিৎসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতের অগ্রগতিতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

পরবর্তীতে প্রতিনিধিদল মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ এম এ মহিত (এমপি)-এর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন এবং হোমিওপ্যাথিক চিকিৎসা খাতের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন—ডা. কাসেমুর রহমান, ডা. সামছুল হক সামস, ডা. আল হাসান মোবারক (সদস্য সচিব, হোমিওপ্যাথিক জাতীয় ঐক্য জোট), ডা. মাহবুবুর রহমান, ডা. আবদুল আলিম, ডা. হাফিজ, ডা. আতিকুর রহমান প্রিন্স, ডা. আবুল হাসনাত মো. আমিন, ডা. আবু আক্তার, ডা. মো. শাকিলসহ সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net