1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মোহাব্বত আলী পাড়া সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে সীরত আলোচনা, প্রতিযোগিতা ও ইফতার মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল

মোহাব্বত আলী পাড়া সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে সীরত আলোচনা, প্রতিযোগিতা ও ইফতার মাহফিল

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৪২ বার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মোহাব্বত আলী পাড়া সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে রাসূল (সা.)–এর সীরত শীর্ষক আলোচনা সভা, কুরআন তিলাওয়াত ও ইসলামি সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং এলাকাবাসী ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে স্থানীয় জামে মসজিদের প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়।

পরিষদের সভাপতি সাংবাদিক শিব্বির আহমদ রানা’র সভাপতিত্বে এবং আব্দুল ওয়াহেদ ও তৌহিদ-উল বারীর যৌথ সঞ্চালনায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক ভূমি কর্মকর্তা মিজানুল কবীর। পরে বিভিন্ন ক্যাটাগরিতে কুরআন তিলাওয়াত ও ইসলামি সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে এলাকার শিশু-কিশোর ও তরুণরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে ‘কুরআন ও হাদিসের আলোকে রাসূল (সা.)–এর সীরত’ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মোহাব্বত আলী পাড়া জামে মসজিদের খতিব মাওলানা শাহাদাত হোছাইন, মাওলানা রফিক আহমদ এবং পরিষদের কার্যকরী কমিটির সদস্য আবরার হাসান রিয়াদ। বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর জীবনাদর্শ, মানবতা ও ইসলামের শান্তির বাণী সম্পর্কে আলোকপাত করেন।

এ সময় উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন মাওলানা আহমদ ছগির, এম. এস. মাসুদ, এনামুল হক রাহাত, নাছির উদ্দীন মাহির, আতিক উল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অতিথিরা সমাজ উন্নয়ন পরিষদের বিভিন্ন সমাজবান্ধব কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা রিদুয়ান, হাফেজ মুহাম্মদ ইউনূসুল হক এবং আব্দুল ওয়াহেদ।

অনুষ্ঠান শেষে কুরআন তিলাওয়াত ও ইসলামি সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মাওলানা শাহাদাত হোছাইনের মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net