1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
যুক্তরাষ্ট্রের ও ইসরায়েল যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনীর মৃত্যুতে গণঅধিকার পার্টি (পিআরপি) এর ক্ষোভ  - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১০ মে ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু  কুমিল্লার মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  আনোয়ারায় চাতরী চৌমুহনী বাজারে মাংস কিনলে জোর করে দিয়ে দেয় চর্বি, প্রতিবাদ করলে দেয় হুমকি  ৫৮ মাস আমার ক্ষমতা আছে, আমি যেভাবে চাই সেভাবে চলতে হবে ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার-৯ কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক

যুক্তরাষ্ট্রের ও ইসরায়েল যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনীর মৃত্যুতে গণঅধিকার পার্টি (পিআরপি) এর ক্ষোভ 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৩৯ বার

ডেক্স রিপোর্টঃ

যুক্তরাষ্ট্রের ও ইসরায়েল যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনীর মৃত্যুতে সরদার আব্দুস সাত্তারের শোক

ইসলামী প্রজাতন্ত্র ইরান-এর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনী শত্রুপক্ষের হামলায় নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেছেন গণঅধিকার পার্টি (পিআরপি) ও জাতীয় জোটের চেয়ারম্যান সরদার মোঃ আব্দুস সাত্তার।

এক শোকবার্তায় তিনি “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন” পাঠ করে বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-এর যৌথ হামলায় খামেনীর মৃত্যু মুসলিম বিশ্বে গভীর শোকের সৃষ্টি করেছে। তিনি দলের পক্ষ থেকে ইরানের জনগণ, শোকসন্তপ্ত পরিবার এবং বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি সমবেদনা জানান।

শোকবার্তায় তিনি মহান আল্লাহর দরবারে মরহুম নেতার জন্য দোয়া করে তাঁর শাহাদাত কবুল ও জান্নাতুল ফেরদৌসে সুউচ্চ মর্যাদা কামনা করেন। একই সঙ্গে শোকাহত পরিবার ও জাতির জন্য ধৈর্য ধারণের তৌফিক কামনা করেন।

সরদার আব্দুস সাত্তার বলেন, ন্যায়বিচার, স্বাধীনতা, মানবিক মর্যাদা ও নিপীড়নের বিরুদ্ধে অবস্থানের জন্য খামেনীর অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শ বিশ্বজুড়ে নিপীড়িত মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

শোকবার্তায় তিনি বৈশ্বিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে বলেন, বিভিন্ন দেশে মুসলমানদের ওপর সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে এবং এসব বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা প্রয়োজন। তিনি মুসলিম বিশ্বের ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া বাংলাদেশ-সংক্রান্ত প্রসঙ্গে তিনি আঞ্চলিক ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর জোর দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net