1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসান আলী ফাউন্ডেশনের উদ্যোগে পারিবারিক মিলনমেলা ও মেজবান নোয়াখালীর কবিরহাটে ৬০ পিস ইয়াবা উদ্ধার : ১৪ বছরের কিশোর আটক  ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করলেন এমপি কাজল ঈদগাঁওয়ে কমিটি গঠনের জের, ঘোষিত কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনায় নাঈমা খন্দকার মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিককে মারধর করলো পুলিশ মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত  মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন  

রামগড়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৭২ বার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো.জিয়াউদ্দিনের সঙ্গে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (০৩ মার্চ) সকালে তাঁর নির্ধারিত সফরসূচি অনুযায়ী রামগড় পৌরসভা কার্যালয়ে পৌঁছালে উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসকের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কাজী শামীম। পরে সফরসূচি অনুযায়ী তিনি উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন।

 

এরপর জেলা প্রশাসক আনোয়ার সাদাতের সভাপতিত্বে রামগড় পৌরসভার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম এর সঞ্চালনায় উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো.জিয়াউদ্দিন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার এবি এম মোজাম্মেল হোসেন, রামগড় ব্যাটালিয়ন (৪৩) বিজিবির উপ-পরিচালক এ্যাডি মো.শামসুল হক, কৃষি কর্মকর্তা সুমন মিয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভ্রারপ্তাপ্ত) হ্যাপী চাকমা, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.নাজির আলম, রামগড় প্রেস ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন লাভলু প্রমূখ।

 

এসময় উপজেলার বর্তমান চলমান উন্নয়ন কার্যক্রমের সংক্ষিপ্ত সার্বিক চিত্র তুলে ধরেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম। উক্ত সভায় সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net