1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই

সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন

মোহাম্মদ ইকবাল হোসেন, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১২১ বার

দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার প্রায় অর্ধশতাধিক গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করছেন সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা।

 

শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টায় মির্জাখীল দরবার শরিফের খানকাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

দরবার শরীফের মেঝ সাহেবজাদা মোহাম্মদ মছুদুর রহমান বলেন, হযরত শাহ জাহাঁগীর শেখুল আরেফীন (ক.), হযরত শাহ জাহাঁগীর ফখরুল আরেফীন (ক.), হযরত শাহ জাহাঁগীর শমসুল আরেফীন (ক.) এর পদাঙ্ক অনুসরণ করে বর্তমান সাজ্জাদানশীন হযরত শাহ জাহাঁগীর তাজুল আরেফীন (ক.)-এর তত্ত্বাবধানে তার জানশিন (উত্তরাধিকারী) হযরত ইমামুল আরেফীন ড. মাওলানা মুহাম্মদ মকছুদুর রহমান ঈদের নামাজে ইমামতি করেন।

 

মির্জাখীল দরবার সূত্রে জানা যায়, প্রায় আড়াই শ বছর আগে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল গ্রামে হযরত মাওলানা মোখলেছুর রহমান জাহাঁগীর (ক.) হানাফি মাজহাবের নিয়ম অনুসরণ করে পৃথিবীর যেকোনো দেশে চাঁদ দেখা গেলে রোজা, ঈদুল ফিতর, ঈদুল আজহা ও চান্দ্রমাসের সঙ্গে সম্পৃক্ত সব ধর্মীয় অনুশাসন পালন করার ফতোয়া জারি করেন। এরপর থেকে ওই দরবারের অনুসারীরা নিয়মটি অনুসরণ করে ধর্মীয় অনুশাসন পালন করে আসছেন।

জানা যায়, মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা দীর্ঘ আড়াই শ বছর ধরে হানাফি মাজহাবের নিয়ম অনুসরণ করে সৌদি আরবের সঙ্গে মিল রেখে অর্থাৎ বিশ্বের যেকোনো দেশে চাঁদ দেখার ওপর নির্ভর করে রোজা, ঈদুল ফিতর, ঈদুল আজহা ও চান্দ্রমাসের সঙ্গে সম্পৃক্ত সব ধর্মীয় অনুশাসন পালন করে আসছেন।

মির্জাখীল গ্রাম ছাড়াও সাতকানিয়া উপজেলার গারাংগিয়া, সোনাকানিয়া, ছোটহাতিয়া, আছারতলি, সাইরতলি, এওচিয়া, খাগরিয়া, ছদাহা, গাটিয়াডেঙ্গা, বাজালিয়া; লোহাগাড়া উপজেলার কলাউজান, বড়হাতিয়া, পুটিবিলা, চরম্বা ও চুনতি; বাঁশখালী উপজেলার জালিয়াপাড়া, ছনুয়া, মক্ষিরচর, চাম্বল, শেখেরখীল, ডেংরা, তৈলারদ্বীপ ও কালীপুর; পটিয়া উপজেলার হাইদগাঁও, বাহুলী, ভেল্লাপাড়া, সীতাকুণ্ড উপজেলার মাহমুদাবাদ, বারৈয়াঢালা, বাঁশবাড়িয়া, সলিমপুর, মহালংকা, মিরসরাই, পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, হাতিয়া, সন্দ্বীপ, রাউজান ও ফটিকছড়ি, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, চকরিয়া, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, ফেনী, রাঙামাটি, কুমিল্লা, ঢাকা, মোহাম্মদপুর, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, মনোহরদী, মঠখোলা, বেলাব, আবদুল্লাহনগর, কাপাসিয়া, চাঁদপুর, সিলেট, হবিগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, সুনামগঞ্জ, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, চুয়াডাঙ্গা, ভোলাসহ দেশের বিভিন্ন জেলার শতাধিক গ্রামের বহুসংখ্যক অনুসারী ঈদুল ফিতর উদযাপন করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net