1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল

স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৭৫ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সামাজিক সংগঠন স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৪ মার্চ) সকালে নবীনগর মহিলা ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে সমাজের ২৫০ জন দুঃস্থ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

 

গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গোলাম মোস্তফা আলম ও গ্রুপ সভাপতি মেহেদী হাসান শাহীন এর দিক নির্দেশনায় গ্রুপের সিনিয়র সহ সভাপতি মাহবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ হোসেন শান্তি।

 

সিনিয়র গ্রুপ পরিচালক কাইয়ুম খানের পরিচালনায় ও নির্বাহী গ্রুপ পরিচালক রফিকুল ইসলাম রফিকের সার্বিক তত্ত্বাবধানে ও গ্রুপের অন‍্যান‍্য সদস‍্যবৃন্দের সহযোগিতায় এ কার্যক্রম সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়।

 

প্রধান অতিথি মোহাম্মদ হোসেন শান্তি বলেন, “স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।”

 

গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গোলাম মোস্তফা আলম বলেন, “স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপ সবসময় সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করে। ভবিষ্যতেও মানবিক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net