1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাফেজে কোরআন পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন  - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল

হাফেজে কোরআন পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন 

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২১১ বার

চট্টগ্রামে কৃতি হাফেজে কোরআনদের সম্মাননা প্রদান ও হাফেজদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করেছে হাফেজে কোরআন পরিষদ। রবিবার (৮মার্চ) বিকেলে চট্টগ্রাম জি.ই.সির মোড়স্থ একটি অভিজাত হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

পরিষদের সাংগঠনিক সম্পাদক  মাওলানা হাফেজ রিদওয়ানুল হক শাকের এর সঞ্চালনায় ও সহ-সভাপতি ইঞ্জিনিয়ার হাফেজ আব্দুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন বিষয় তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন  কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ নোমান।

 

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল  ইসলামিক ইউনিভার্সিটির প্রফেসর ড. নোমান হাসান মাদানি। তিনি৷ বলেন, পবিত্র কোরআন শিক্ষার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে। কিন্তু কোন ধরনের ষড়যন্ত্র কোরআনের অগ্রযাত্রাকে দমিয়ে রাখতে পারবে না। পৃথিবী যতদিন থাকবে, পবিত্র কোরআনকে মুছে ফেলা যাবে না,ইনশাআল্লাহ।

 

তিনি আরো বলেন,পবিত্র কুরআন হিফজের পাশাপাশি ভালো করে বুঝতে হবে। কুরআনের শিক্ষা অনুযায়ী আমল করতে হবে। তার পাশাপাশি কুরআনের এই পবিত্র বাণী সর্বত্র ছড়িয়ে দিতে হবে।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয়  সহ-সভাপতি মাওলানা হাফেজ মিসবাহ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আব্দুল্লাহ আল মামুন,সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মাহফুজুর রহমান মিনহাজ,অর্থ সম্পাদক মাওলানা হাফেজ এবিএম শহিদুল্লাহ,দপ্তর ও প্রচার সম্পাদক মাওলানা হাফেজ মাহবুবুল মান্নান প্রমুখ বক্তব্য রাখেন।

 

এ সময় কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ সালাহ উদ্দিন,সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ ডা: সাজ্জাদ রশীদ মারুফ,শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক হাফেজ সাঈদ আহমদ নাসিফ,কার্যকরি পরিষদ সদস্য মাওলানা হাফেজ হাবিব আজাদ, রাঙ্গামাটি জেলা সভাপতি মাওলানা হাফেজ আতাউর রহমানসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অনুষ্টানে প্রবীণ হাফেজে কোরআন হিসেবে  মাওলানা হাফেজ আলী হোসাইন, চিকিৎসা বিষয়ে বিশেষ অবদান রাখায় ডা: হাফেজ ইমরুল হাসান, সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় হাফেজ মহিউদ্দিন মহিম ও বিশিষ্ট দায়ী হিসেবে মাওলানা হাফেজ ড. সউদ বিন মুহাম্মদকে পরিষদের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

 

শেষে দোআ ও মুনাজাত পরিচালনা করেন কদমতলী বায়তুল জান্নাত জামে মসজিদ খতিব  হাফেজ মাওলানা আবু তৈয়্যব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net