1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খাগড়াছড়িতে খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার দাবিতে স্মারকলিপি প্রদান - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফয়সাল হত্যা মামলার আসামি জুয়েল কারাগারে কারিতাসের ত্রি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া 

খাগড়াছড়িতে খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার দাবিতে স্মারকলিপি প্রদান

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৭৬ বার

খুচরা সার বিক্রেতাদের অব্যাহতি দিয়ে প্রণীত বৈষম্যমূলক “সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫”–এর কার্যক্রম স্থগিত করে খুচরা বিক্রেতাদের অন্তর্ভুক্ত করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়-এ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। পরে দুপুর ১টা ২০ মিনিটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খাগড়াছড়ি-এর উপ-পরিচালকের কার্যালয়ে কৃষিমন্ত্রী বরাবর আরেকটি স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় খুচরা সার বিক্রেতাদের পক্ষে উপস্থিত ছিলেন খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক-১ ও খাগড়াছড়ি জেলা শাখার সাবেক আহ্বায়ক মোশারফ হোসেন, জেলা শাখার সভাপতি ও সদর উপজেলা শাখার সভাপতি কনক ব্রত ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক ও জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. হানিফ, জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম, জেলা সহ-সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র মজুমদার এবং সহ-সাংগঠনিক সম্পাদক ও মাটিরাঙ্গা উপজেলা সাধারণ সম্পাদক আ. করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রস্তাবিত নীতিমালায় খুচরা সার বিক্রেতাদের বাদ দেওয়া হলে সার সরবরাহ ব্যবস্থায় জটিলতা সৃষ্টি হবে এবং প্রান্তিক কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন। তাই নীতিমালার কার্যক্রম স্থগিত করে খুচরা বিক্রেতাদের অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net