1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারা ঐক্যবদ্ধ প্রেসক্লাব নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা, আইনগত পদক্ষেপের হুঁশিয়ারি প্রেসক্লাবের - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কবিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,গুরুতর আহত ৩  ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে ঈদগাঁওয়ে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত FAF মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন  ডলু নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন, ইউএনও’র কাছে স্মারকলিপি নবীনগরে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত নোয়াখালীতে বজ্রপাতে এক শিশুসহ ৩ জনের মৃত্যু  কালিগঞ্জের খাজাবাড়িয়ায় চলাচ‌লের রাস্তা নি‌য়ে বিরোধে দা ও কোদালের কোপে নারীসহ ৩ জন রক্তাক্ত জখম ঈদগাঁওয়ে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারের চৌফলদন্ডীতে বজ্রপাতে লবণ শ্রমিক নিহত অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে

আনোয়ারা ঐক্যবদ্ধ প্রেসক্লাব নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা, আইনগত পদক্ষেপের হুঁশিয়ারি প্রেসক্লাবের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৩১ বার

চট্টগ্রামের আনোয়ারা প্রেসক্লাবকে কেন্দ্র করে আবারও পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টার অভিযোগ উঠেছে। প্রেসক্লাবের নাম ব্যবহার করে ঐক্যবদ্ধ ব্যানারে কিছু ব্যক্তি নিজেদের স্বার্থসিদ্ধির লক্ষ্যে সক্রিয় হওয়ার চেষ্টা চালাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিষয়টিকে তারা সুস্পষ্টভাবে একটি উদ্দেশ্যপ্রণোদিত ও অপতৎপর উদ্যোগ হিসেবে দেখছেন।

 

প্রেসক্লাব সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, একটি স্বার্থান্বেষী চক্র দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পবিত্র পেশাকে আড়াল হিসেবে ব্যবহার করে নিজেদের অবস্থান তৈরির অপচেষ্টা চালিয়ে আসছে। কথিত এই ঐক্য গঠনের আড়ালে প্রকৃত সাংবাদিকদের বিভক্ত করা এবং প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ রয়েছে। অভিযোগে আরও বলা হয়, এই চক্রে এমন অনেক ব্যক্তি জড়িত, যারা পেশাগতভাবে সাংবাদিক নন। বরং তাদের মধ্যে ব্যবসায়ী, ভূমির দালাল, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাহীন ব্যক্তি, এমনকি বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদেরও অন্তর্ভুক্ত করা হচ্ছে। কেউ কেউ নিজেদের সাংবাদিক পরিচয়ে অন্য পেশায় যুক্ত থেকে ব্যক্তিগত স্বার্থ হাসিল করছেন বলেও অভিযোগ উঠেছে। এর মধ্যে চেক প্রতারণা, ব্যক্তিগত কেলেঙ্কারি এবং নৈতিক স্খলনের মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদেরও সামনে এনে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে। সচেতন মহল বলছে, সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও নৈতিকতার পেশা এখানে অপেশাদার ও বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ শুধু পেশার মান নষ্ট করে না, বরং গণমাধ্যমের প্রতি জনসাধারণের আস্থা ও বিশ্বাসযোগ্যতাকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। প্রেসক্লাব সূত্রে জানা গেছে, আনোয়ারা প্রেসক্লাবের রয়েছে চার দশকেরও বেশি সময়ের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য। ১৯৮০ সাল থেকে নানা প্রতিকূলতা, হুমকি ধমকি ও চাপ উপেক্ষা করে প্রতিষ্ঠানটি নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। এ প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত অনেক সাংবাদিক আজ জাতীয় ও স্থানীয় পর্যায়ে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন। অভিজ্ঞ সাংবাদিকদের মতে, প্রবীণদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনাকে গুরুত্ব দিয়েই প্রেসক্লাবের প্রকৃত ঐক্য, শৃঙ্খলা ও অগ্রযাত্রা নিশ্চিত করা সম্ভব। কোনোভাবেই এই ঐতিহ্যকে বিকৃত করার অপচেষ্টা বরদাস্ত করা হবে না।

 

এ বিষয়ে আনোয়ারা প্রেসক্লাবের নেতৃবৃন্দ স্পষ্টভাবে জানিয়েছেন, প্রেসক্লাবের নাম ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। প্রয়োজন হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তারা আরও জানান, অতীতে রাজনৈতিক প্রভাব ও স্বার্থসংশ্লিষ্ট সাংবাদিকতার যে অপসংস্কৃতি তৈরি হয়েছিল, তার পুনরাবৃত্তি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সংশ্লিষ্টদের অতীত কর্মকাণ্ডের বিভিন্ন তথ্য উপাত্ত সংরক্ষিত রয়েছে বলেও দাবি করেন তারা। প্রয়োজনে এসব তথ্য প্রকাশ করে অপতৎপর চক্রের মুখোশ উন্মোচন করে প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরা হবে এমন কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন আনোয়ারা প্রেসক্লাবের দায়িত্বশীল নেতারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net