1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কক্সবাজার জেলা হাইয়স, জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন সেলিম আকবর ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের সদস্য বৈঠক অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রাঙ্গাবালীতে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ 

ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৩৯ বার

কক্সবাজারের ঈদগাঁওয়ে বনবিভাগের গাছ লুটে ব্যবহৃত ডাম্পার গাছসহ জব্দের পর মোটা অংকের বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে। গত ৯ এপ্রিল সন্ধ্যায় উপজেলার জালালাবাদ ইউনিয়নের পালাকাটা রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সুত্রে জানায়, বনজসম্পদ খেকোচক্র বনবিভাগের গাছ কেটে তা ডাম্পারযোগে উক্ত রাস্তা দিয়ে পাচার করছিল। এ সংবাদ পেয়ে কক্সবাজার উত্তর বনবিভাগের মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা ইসমাইলের নেতৃত্বে বনবিভাগের লোকজন অভিযান চালিয়ে উক্ত স্থান থেকে গাছ ভর্তি ডাম্পারটি আটক করে। কিছু গাছ জব্দ দেখালেও অধিকাংশ গাছসহ জব্দকৃত ডাম্পারটি মামলার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা নিয়ে ছেড়ে দেয় বলে অভিযোগ উঠে অভিযান পরিচালনাকারী রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে।

 

এ বিষয়ে জানতে রেঞ্জ কর্মকর্তা ইসমাইলের মোবাইলে কল দিলে তিনি অভিযানের কথা স্বীকার করলেও বিস্তারিত তথ্য দিতে গড়িমসি করেন এবং মেহমান আসছে তাই তথ্য পরে দিবেন বলে কেটে দেন।

 

স্থানীয়দের অভিযোগ, উক্ত রেঞ্জ কর্মকর্তা যোগদানের পর থেকে বনখেকোদের সাথে আঁতাত করে উল্টো নিরিহ লোকদের বনমামলায় হয়রানি করে আসছে। তারা জানায়,

 

মেহেরঘোনা,ভোমরিয়াঘোনা ও ফুলছড়ি রেঞ্জের অধীন মেহেরঘোনা বনবিট,ভোমরিয়াঘোনা বনবিট, মাছুয়াখালী বনবিট, নাপিতখালী বনবিট, ফুলছড়ি বনবিট ও রাজঘাটর বন বিটের অধীন বনবিভাগের সংরক্ষিত বনজসম্পদ গাছ,পাহাড় কেটে মাটি লুট, বন এলাকার পাহাড়ি চরায় কৃত্রিম বাঁধ সৃষ্টি করে বদ্ধ পানিতে পাহাড় গলিয়ে বালু ও নদীতে ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব মাসের পর মাস চলতে থাকলেও সংশ্লিষ্ট বনবিভাগের ঘুম ভাঙ্গে না। এসব রক্ষক রুপি ভক্ষক বন কর্মকর্তারা সরকারি বনজ সম্পদ রক্ষার পরিবর্তে নিজের আখের গোচাতে ব্যস্ত থাকায় অবশিষ্ট সরকারি বনজ সম্পদ ধ্বংসের দ্বারপ্রান্তে। সচেতন মহল, অবিলম্বে এসব বন এলাকায় বড়সড় অভিযান পরিচালনার দাবি তুলেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net