1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু

ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১১৬ বার

মাদরাসায় যাওয়ার পথে পথ হারানো শিশু মিম আক্তারকে (৬) তার পরিবারের কাছে ফিরিয়ে দিল কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ। শিশু মিম আক্তার পাশ্ববর্তী চকরিয়া  উপজেলার খুটাখালী ইউনিয়নের পুর্বপাড়া গ্রামোর আজিজুল হকের কন্যা ও স্থানীয় মানারুল হিদায়া মাহিলা হেফজখানার ছাত্রী।

 

জানা যায়, মিম আক্তার রবিবার (১২ এপ্রিল) সকালে মাদরাসা যাওয়ার পথে বাড়ি থেকে বেরিয়ে হারিয়ে যায়। একইদিন সকালে ঈদগাঁও বাস ষ্টেশনস্থ পুলিশ বক্সের সামনে মিমকে ঘোরাফেরা করতে দেখে ট্রাফিক পুলিশ থানা পুলিশে খবর দেন। থানার এসআই মোঃ আজিমুল হক শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে একইদিন দুপুরে ওই কন্যা শিশুর পরিবারকে খুঁজে এনে তার বড় বোন নিশাত মনি লিজার হাতে তুলে দেন।

 

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, সকালে তাকে পেয়ে থানা হেফাজতে রাখা হয়। শিশুটি মাদরাসা যাওয়ার পথে হারিয়ে যায়। পরে তার পরিবারের খোঁজ করা হয়।  একইদিন দুপুরে থানার নারী ও শিশু হেল্প ডেস্কের মাধ্যমে শিশুটিকে তার বড় বোনের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net