ঢাকা   ০৪:৪৫:১৬ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

ঈদগাঁওয়ে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৯৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজারের ঈদগাঁওয়ে নুরুল হক (৮০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

গতকাল সোমবার রাতে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া এলাকায় একটি দোকানের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নুরুল হক ওই এলাকারই বাসিন্দা ছিলেন।

 

জানা গেছে, গভীর রাতে জাগিরপাড়া এলাকায় একটি বন্ধ দোকানের বাইরের সিলিংয়ের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধকে দেখতে পান পথচারীরা। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ঈদগাঁও থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।

 

খবর পেয়ে থানার এসআই আশরাফের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরির করে।

 

ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন,মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ও এর নেপথ্যে কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সুরতহাল রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

 

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি