1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
FAF মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন  ডলু নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন, ইউএনও’র কাছে স্মারকলিপি নবীনগরে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত নোয়াখালীতে বজ্রপাতে এক শিশুসহ ৩ জনের মৃত্যু  কালিগঞ্জের খাজাবাড়িয়ায় চলাচ‌লের রাস্তা নি‌য়ে বিরোধে দা ও কোদালের কোপে নারীসহ ৩ জন রক্তাক্ত জখম ঈদগাঁওয়ে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারের চৌফলদন্ডীতে বজ্রপাতে লবণ শ্রমিক নিহত অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে সোনাইমুড়ী’র জয়াগ ইউনিয়নে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার  ফটিকছড়িতে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান

ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১২ বার

কক্সবাজারের ঈদগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে সাজা পরোয়ানাভুক্ত সাহেদ নামের এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামির শাহেদুল ইসলাম উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর নাপিতখালী গ্রামের মোঃ ফরিদুল আলম প্রকাশ ভেদেইল্যার পুত্র।

 

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।

 

থানা পুলিশ সুত্রে জানা যায়, সাহেদুল ইসলাম চট্টগ্রামের পাঁচলাইশ থানার একটি সিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামি। বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে (মামলা নং- ৮১৬১/১৭ মামলায় সাজার পরোয়ানা জারি করেন। সাজা ঘোষণার পর থেকেই সে আইনের হাত থেকে বাঁচতে দীর্ঘ সময় ধরে বিভিন্ন স্থানে আত্মগোপন ছিল। এদিন থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার রেকর্ড রয়েছে এবং এলাকায় চিহ্নিত আসামি হিসেবে পরিচিত।

 

ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net