1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে বজ্রপাতে এক শিশুসহ ৩ জনের মৃত্যু  - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
FAF মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন  ডলু নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন, ইউএনও’র কাছে স্মারকলিপি নবীনগরে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত নোয়াখালীতে বজ্রপাতে এক শিশুসহ ৩ জনের মৃত্যু  কালিগঞ্জের খাজাবাড়িয়ায় চলাচ‌লের রাস্তা নি‌য়ে বিরোধে দা ও কোদালের কোপে নারীসহ ৩ জন রক্তাক্ত জখম ঈদগাঁওয়ে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারের চৌফলদন্ডীতে বজ্রপাতে লবণ শ্রমিক নিহত অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে সোনাইমুড়ী’র জয়াগ ইউনিয়নে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার  ফটিকছড়িতে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান

নোয়াখালীতে বজ্রপাতে এক শিশুসহ ৩ জনের মৃত্যু 

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২ বার

নোয়াখালী’র বিভিন্ন উপজেলায় বজ্রপাতে এক শিশুসহ ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহতরা হলেন, কবিরহাট উপজেলার মোঃ আয়মান (৯), হাতিয়ার আরাফাত (২১) এবং সুবর্ণচরের তানজিলা আক্তার (১৭)।

 

২৮ই এপ্রিল (মঙ্গলবার) সকাল ৭টার দিকে সুবর্ণচর উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামে বজ্রপাতে তানজিলা আক্তার নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়। তিনি ওই এলাকার শেখ মোজাম্মেল সেন্টুর মেয়ে এবং ইসমাইল ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার সকালে বাড়ির পাশে হাঁটার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

উল্লেখ্য, গতবছর দাখিল পরীক্ষায় সুবর্ণচর উপজেলা থেকে মাত্র দুজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল, তাদের মধ্যে একজন ছিল তানজিলা। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চরআমান উল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

চরজব্বর থানার ওসি লুৎফুর রহমান জানান, ঘটনাটি আমরা শুনেছি, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে, তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।

 

এর আগে সোমবার দুপুরে কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর মন্ডলিয়া গ্রামে বাড়ির আঙিনায় খেলার সময় বজ্রপাতে মোঃ আয়মান নামে এক শিশু নিহত হয়। আয়মান ওই এলাকার রফিক মিয়ার ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

অন্যদিকে, সোমবার দুপুরের দিকে হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব গামছাখালী গ্রামে মাঠ থেকে বাদাম তুলে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আরাফাত নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net