1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফটিকছড়িতে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনাইমুড়ী’র জয়াগ ইউনিয়নে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার  ফটিকছড়িতে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হলে বড় প্রকল্প ঈদগাঁওয়ে ফায়ার স্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ঊর্ধ্বতন দল আনোয়ারা ঐক্যবদ্ধ প্রেসক্লাব নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা, আইনগত পদক্ষেপের হুঁশিয়ারি প্রেসক্লাবের কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি  মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

ফটিকছড়িতে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৬ বার

ফটিকছড়ি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী তাদের প্রার্থী বাছাই প্রক্রিয়ায় জোরালোভাবে মাঠে নেমেছে। দলীয় বিভিন্ন ফোরামে সম্ভাব্য মেয়র প্রার্থীদের তালিকায় জোর আলোচনায় উঠে এসেছে লন্ডনপ্রবাসী মোহাম্মদ মাসুদুর রহমানের নাম।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি ও অন্যান্য দলের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম, এমন প্রার্থী বাছাইয়ে গুরুত্ব দিচ্ছে জামায়াত। প্রার্থী নির্ধারণে রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, সামাজিক গ্রহণযোগ্যতা এবং আর্থিক সক্ষমতাকেও বিবেচনায় নেওয়া হচ্ছে। ইতোমধ্যে ৪-৫ জন সম্ভাব্য প্রার্থীর নাম আলোচনায় থাকলেও তাদের মধ্যে মাসুদুর রহমানকে ঘিরে আলোচনা বেশি হচ্ছে।

দলীয় রোকনদের মধ্যেও তাঁকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার বিষয়ে আলোচনা শুরু হয়েছে। একাধিক সূত্র জানিয়েছে, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও রাজনৈতিক সম্পৃক্ততার কারণে স্থানীয় পর্যায়ে অনেক নেতাকর্মী মেয়র পদে মাসুদুর রহমানকে সমর্থন করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাঁর পক্ষে সমর্থন জানিয়ে পোস্ট দিতে দেখা যাচ্ছে। তবে এখনো তাঁর প্রার্থিতা নিয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি।

ছাত্রজীবনের সাংগঠনিক ভূমিকা
মাসুদুর রহমান ছাত্রজীবন থেকেই সংগঠনমুখী ছিলেন। তিনি ফটিকছড়ি সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০৪-২০০৫ সালে ফটিকছড়ি থানা শাখার সেক্রেটারি এবং ২০০৬ সালে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে ছিলেন। শহীদ কুতুব শাখা ও স্কুল শাখার বিভিন্ন দায়িত্বও পালন করেন তিনি। লন্ডনে যাওয়ার আগে চট্টগ্রাম উত্তর-পূর্ব জেলা শিক্ষা বিভাগের সঙ্গেও যুক্ত ছিলেন।

গ্রাম থেকে লন্ডনের উচ্চশিক্ষা মাসুদুর রহমান ফটিকছড়ি করোনেশন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ফটিকছড়ি সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে চট্টগ্রাম কলেজ থেকে বিএসসি (অনার্স) সম্পন্ন করেন। উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে গিয়ে কার্ডিফ মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং এঞ্জেলিয়া রোসকিন বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে এমএ উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

পারিবারিক রাজনৈতিক সম্পৃক্ততা
মাসুদুর রহমানের পরিবারও রাজনৈতিকভাবে পরিচিত। তাঁর বড় ভাই মরহুম মিজানুর রহমান ছাত্রশিবিরের সদস্য ছিলেন এবং চট্টগ্রাম জেলা ও ফটিকছড়ি উপজেলার বিভিন্ন কমিটিতে দায়িত্ব পালন করেন।

মেজ ভাই প্রকৌশলী মোহাম্মদ আইয়ুবও ছাত্রজীবনে শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কম্পিউটার প্রকৌশলী হিসেবে কর্মরত।

দলীয় সূত্র জানিয়েছে, পরিবারের সদস্যরা এখনো সংগঠনের বিভিন্ন পর্যায়ে সক্রিয় রয়েছেন।

লন্ডনে থেকেও মানুষের পাশে
লন্ডনে অবস্থান করেও মাসুদুর রহমান মানবসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। কোভিড-১৯ পরিস্থিতি, বন্যাসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, খেলাধুলার উন্নয়নে সহায়তা, এসব কার্যক্রমে তাঁর সম্পৃক্ততা রয়েছে।
তিনি ‘লিম ফাউন্ডেশন বাংলাদেশ’-এর ব্যানারে দীর্ঘদিন ধরে সামাজিক কাজ করে যাচ্ছেন। এছাড়া লন্ডন থেকে সম্প্রচারিত ‘আইওয়ার টিভি’র জনপ্রিয় অনুষ্ঠান ‘চাটগাঁইয়া গফ’ পরিচালনা করেন এবং বিভিন্ন টকশোতে ফটিকছড়ির সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন।

প্রবাসে থেকেও স্থানীয় যোগাযোগ
দীর্ঘদিন প্রবাসে থাকলেও এলাকার সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। নিয়মিত খোঁজখবর নেওয়া এবং বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে তিনি এলাকায় সক্রিয় উপস্থিতি বজায় রেখেছেন।

সামাজিক কর্মকাণ্ড
রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন মাসুদুর রহমান। স্থানীয়দের মতে, দরিদ্র মানুষের সহায়তা, শীতবস্ত্র বিতরণ, শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা এবং ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান প্রদানের মতো কাজে তিনি নিয়মিত অংশ নেন। প্রাকৃতিক দুর্যোগের সময় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর উদ্যোগও তাঁর রয়েছে।

চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা
ফটিকছড়ির রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা চললেও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। দলীয় নেতাকর্মীদের মতে, চূড়ান্ত সিদ্ধান্ত এলে নির্বাচন আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।

মাসুদুর রহমান বলেন, আমি দীর্ঘদিন লন্ডনে থাকলেও সবসময় ফটিকছড়ি পৌরবাসীর সঙ্গে যোগাযোগ রেখেছি, তাদের সুখে ‍দুখে পাশে থাকার চেষ্টা করেছ। দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি দলের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করব। ফটিকছড়ি পৌরসভাকে একটি আধুনিক ও উন্নত ‘মিনি সিটি’ হিসেবে গড়ে তুলব। মেয়র হিসেবে যে বেতন পাব, তা গরিব মানুষের কল্যাণে ব্যয় করব।

জামায়াতে ইসলামী ফটিকছড়ির এক দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, মাসুদুর রহমানসহ একাধিক ব্যক্তির নাম আলোচনায় রয়েছে। শিগগিরই রোকনদের ভোটের মাধ্যমে মতামত নেওয়া হবে। এরপর দলীয়ভাবে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net