কক্সবাজারের ঈদগাঁওয়ে ১৫ লিটার দেশীয় চোলাই মদসহ রন্জন কুমার দে নামের এক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
গতকাল শুক্রবার উপজেলার ঈদগাঁও-ঈদগড় সড়কের ভোমরিয়াঘোনা ঢালার দুয়ার এলাকায় পুলিশি চেকপোস্টে তল্লাশিকালে তাকে আটক করা হয়।
রঞ্জন কুমার দে (৪৪), উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত অরবিন্দ দে পুত্র। চোলাই মদ
বিক্রয়ের উদ্দেশ্যে রামু থানার ক্যাঙ্গারবিল এলাকা থেকে সংগ্রহ করে ইসলামাবাদ এলাকায় নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছেন।
ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, থানার এসআই মুজিবুর রহমানের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভোমরিয়াঘোনা ঢালারদুয়ার সাকিনস্থ পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে। এসময় ঈদগড় থেকে ঈদগাঁও বাজারের দিকে আসা একটি সন্দেহভাজন ব্যাটারিচালিত টমটম গাড়ি থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে গাড়িতে থাকা যাত্রী রঞ্জন কুমার দে- এর হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ছোট-বড় বিভিন্ন বোতলে ভর্তি ১৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। একই সাথে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।