1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কালিগঞ্জের খাজাবাড়িয়ায় চলাচ‌লের রাস্তা নি‌য়ে বিরোধে দা ও কোদালের কোপে নারীসহ ৩ জন রক্তাক্ত জখম - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কক্সবাজার জেলা হাইয়স, জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন সেলিম আকবর ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের সদস্য বৈঠক অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রাঙ্গাবালীতে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ 

কালিগঞ্জের খাজাবাড়িয়ায় চলাচ‌লের রাস্তা নি‌য়ে বিরোধে দা ও কোদালের কোপে নারীসহ ৩ জন রক্তাক্ত জখম

সাতক্ষীরা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২৬ বার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার খাজাবাড়িয়া গ্রামে চলাচলের রাস্তা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের কোদালের কোপে একই পরিবারের নারীসহ অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

হামলায় আহতরা হলেন খাজাবাড়িয়া গ্রামের জিয়াদ মোড়লের ছেলে মোকছেদ মোড়ল (যার মাথায় কোদালের কোপে গুরুতর জখম হয়েছে), মজনু মোড়লের ছেলে নাজমুল এবং মোকছেদ মোড়লের স্ত্রী আছিয়া খাতুন।

থানা, হাসপাতাল ও স্থানীয় সূত্র জানা গেছে, খাজাবাড়িয়া এলাকায় দীর্ঘদিন ধারে‌ রাস্তার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে মঙ্গল বার সকালে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র ও কোদাল নিয়ে হামলা চালায়। হামলাকারীরা ধারালো কোদাল দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকলে মোকছেদ মোড়ল মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় তাকে বাঁচাতে এগিয়ে এলে নাজমুল ও আছিয়া খাতুনকেও কুপিয়ে জখম করা হয়।

 

ভুক্তভোগীদের দাবি অনুযায়ী, এই বর্বরোচিত হামলায় সরাসরি অংশ নেন আব্দুল জব্বারের তিন ছেলে আব্দুস ছালাম (৩৫), হারুন (২৮) ও আব্দুল্লাহ (৩২)। এছাড়াও হামলায় সহযোগিতা করেন মোরশেদের ছেলে সফিকুল (৩২), আব্দুল বারির ছেলে ইয়াছিন (৩২) এবং সাবিনার ছেলে স্বাধীন (২০)।

আহতদের প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। এই ঘটনার পর খাজাবাড়িয়া এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net