1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি  - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি 

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৬৩ বার

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুষ্টিবিষয়ক আলোচনা সভার আয়োজন করা হলেও তা কার্যত চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে।

 

রোববার, ২৬ এপ্রিল সকালে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুষ্টিবিষয়ক আলোচনা  সভা অনুষ্ঠিত হয়।

 

এ আয়োজন সম্পর্কে স্থানীয় গণমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সাধারণ জনগণ,জনপ্রতিনিধি —কেউই  অবহিত ছিলেন না বলে জানা গেছে।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, জাতীয় কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। এতে সীমিত পরিসরে কিছু শিক্ষার্থী অংশ নেয় এবং পুষ্টির গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। তবে আয়োজনটি ছিল অনেকটাই আনুষ্ঠানিকতা নির্ভর, যেখানে জনসম্পৃক্ততা বা সচেতনতা সৃষ্টির লক্ষণীয় কোনো উদ্যোগ দেখা যায়নি।

 

স্থানীয় কয়েকজন শিক্ষক ও সচেতন নাগরিক ক্ষোভ প্রকাশ করে বলেন, জাতীয় পুষ্টি সপ্তাহের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচির মূল লক্ষ্যই হলো জনসচেতনতা বৃদ্ধি করা। অথচ এমন একটি উদ্যোগ যদি নীরবে, সীমিত পরিসরে আয়োজন করা হয়, তাহলে এর বাস্তব প্রভাব কতটুকু—তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

গণমাধ্যমকর্মীরাও জানান, এ ধরনের সরকারি কর্মসূচিতে সংবাদমাধ্যমকে সম্পৃক্ত করা হলে তা বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছায়। কিন্তু এ ক্ষেত্রে কোনো ধরনের আমন্ত্রণ বা তথ্য সরবরাহ করা হয়নি, যা দুঃখজনক।

 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  কর্মকর্তা মো: সেলিম কে ম্যাসেজ দেয়ার পরও এমন  প্রশ্নের কোন জবাব পাওয়া যায়নি।

 

সচেতন মহলের দাবি, জাতীয় দিবস ও সপ্তাহভিত্তিক কর্মসূচিগুলোকে অর্থবহ করতে হলে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তবেই এসব উদ্যোগের প্রকৃত লক্ষ্য অর্জন সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net