1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি

ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ২৮৪ বার

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও বর্ণাঢ্য। দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। শিক্ষার্থীদের অংশগ্রহণে সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল পুরস্কার বিতরণ পর্ব, যেখানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা সৃষ্টি হয়।

অনুষ্ঠানে একাডেমিক ইনচার্জ সুমাইয়া আক্তারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মো: ওমর ফারুক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আল মামুন রাসেল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসির জিএম জনাব আগা আজিজুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব সাংবাদিক ফোরামের সভাপতি কে এম সাইফুদ্দিন, প্রতিষ্ঠানের পরিচালক শামীম গাজী, বিশিষ্ট ব্যাংকার মোবারক হোসাইন, গাজী মোহাম্মদ মোরসালীনসহ শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সার্বিকভাবে, অনুষ্ঠানটি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয় এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সফল ও স্মরণীয় আয়োজন হিসেবে সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net