1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডিজিটাল সেবায় নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছে ক্রিয়েটিভ আইটি কর্ণার সিইও তরুণ উদ্যোক্তা তানবীন ফারুক মানিকছড়িতে বাজার শেড অবৈধ দখলমুক্তকরণ ও পুনঃস্থাপনের দাবীতে মানববন্ধন নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শিক্ষক আটক ‘শেষ দেখে ছাড়ব’, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু নোয়াখালীর হাতিয়ায় ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী 

খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে 

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৭৪ বার

এলাকায় কিশোর গ্যাংয়ের হাতে ছুরিকাহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন মোঃ ইউনুছ (১৯)। গত শনিবার রাত সাড়ে ৮ টার দিকে  কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে ওই কিশোর কক্সবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

সূত্রে জানা গেছে, গত শনিবার রাত সাড়ে ৮ টার  দিকে স্থানীয় জসিমের দোকানে ইউনুসের সাথে একই এলাকার রামিম (২৩) নামের যুবকের তর্কের সৃষ্টি হয়। অজ্ঞাত কোনো বিষয় নিয়ে বাগবিতণ্ডা যখন চরমে পৌঁছায়, তখন রামিম তার কাছে থাকা ধারালো চাকু দিয়ে ইউনুসের গলা, পেট ও হাতে আঘাত করে। ইউনুসের চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত রামিম দ্রুত পালিয়ে যায়।

 

ইউনুসের চিৎকার শুনে দৌঁড়ে গিয়ে দেখি ইউনুস রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। রামিমকে ধরার আগেই সে এলাকা ছেড়ে পালায় বলে জানিয়েছেন জনৈক প্রত্যক্ষদর্শী।

 

আহত ইউনুসকে স্বজনরা উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, ইউনুসের পেট-গলায় গভীর ক্ষত সৃষ্টি হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তবে দীর্ঘ চিকিৎসার পর বর্তমানে সে আশঙ্কামুক্ত বলে নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক। মোঃ ইউনুস বর্নিত ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মাইজপাড়া গ্রামের হাজী ইলিয়াসের পুত্র। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিবারের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net