1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১০ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৫৮ মাস আমার ক্ষমতা আছে, আমি যেভাবে চাই সেভাবে চলতে হবে ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার-৯ কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কক্সবাজার জেলা হাইয়স, জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন সেলিম আকবর ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের সদস্য বৈঠক অনুষ্ঠিত

চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ

খলিল উদ্দিন ফরিদ, ভোলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৩৪ বার

ভোলার চরফ্যাশনে মৎস্য খাতের উন্নয়ন ও প্রান্তিক চাষিদের সহায়তায় মাছের রেনু পোনা ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)-এর যৌথ উদ্যোগে পরিচালিত Special Program–Development (Agriculture) এর আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির আওতায় মৎস্য খাতের ১২ জন সদস্যের মাঝে মাছ চাষ প্রদর্শনীর জন্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে ৩ জন সদস্যকে জি-৩ জাতের রুই মাছের রেনু পোনা, চুন, রাসায়নিক সার ও ঝাকি জাল প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক মো. কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু। সভাপতিত্ব করেন এফডিএ’র সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী শংকর চন্দ্র দেবনাথ। এ সময় সংস্থার অন্যান্য কর্মকর্তা ও উপকারভোগীরাও উপস্থিত ছিলেন।

এফডিএ’র মৎস্য কর্মকর্তা ও কৃষিবিদ মো. সাইদুর রহমান বলেন, এ ধরনের সহায়তা কার্যক্রম মৎস্য চাষে আগ্রহ বাড়ানোর পাশাপাশি উৎপাদন বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগ মৎস্য খাতের টেকসই উন্নয়নে সহায়ক হবে এবং উপকারভোগীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net