1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘরের ছেলে ফিরলেন প্রধানমন্ত্রী হয়ে, আনন্দে মাতোয়ারা বগুড়া ইসলামপুর সরকারী খালে বাঁধ দিয়ে হাকিম আলীর চিংড়ি ঘের, নিরব ভুমিকায় প্রশাসন, সংবাদের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত  তালাবদ্ধ কাণ্ডে নড়েচড়ে প্রশাসন, নবীনগরে নায়েব স্ট্যান্ড রিলিজ এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা রামগড়ে প্রতিষ্ঠার চার বছরের মাথায় স্কুল পুড়ে ছাই সাতকানিয়ার এওচিয়া ছনখোলায় পাহাড় কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, ৪টি স্ক্যাভেটর বিকল খুটাখালীতে রাস্তা পারাপারে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২৮ বার

বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, চরফ্যাশন উপজেলা শাখার কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে দৈনিক ইত্তেফাক’র চরফ্যাশন উপজেলা সংবাদদাতা মিজানুর রহমান নয়নকে সভাপতি এবং ভোরের কাগজের চরফ্যাশন উপজেলা প্রতিনিধি এ.আর. শোহেব চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

শনিবার সংগঠনের ভোলা জেলা কমিটির সভাপতি আয়কর আইনজীবী ও সাংবাদিক খলিল উদ্দিন ফরিদ এবং সাধারণ সম্পাদক ছোটন সাহা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পুনর্গঠিত এ কমিটির মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৮ সাল পর্যন্ত অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—

সহ-সভাপতি: শাহাবুদ্দিন সিকদার (মানবজমিন), কামরুল সিকদার (কালের কণ্ঠ) ও মু. খুরশিদ আলম (বাংলাবাজার পত্রিকা)।

সহ-সাধারণ সম্পাদক: নুরুল্লা আরিফ (আলোকিত বাংলাদেশ)।

সাংগঠনিক সম্পাদক: আরিফুর রহমান রাছেল (সংবাদ সারাবেলা), হাসান লিটন (প্রতিদিনের বাংলাদেশ) ও শফি উল্যাহ শফি (বরিশাল বার্তা)।

বার্তা সম্পাদক: মেহেদী হান্নান (এশিয়ান টিভি)।

দপ্তর সম্পাদক: মোস্তাফিজুর রহমান (আজকের পরিবর্তন)।

কোষাধ্যক্ষ: জসিম পাটোয়ারী (অপরাধ বিচিত্রা)।

প্রচার ও প্রকাশনা সম্পাদক: মামুন হোসাইন (ভোরের আকাশ)।

নির্বাহী সদস্য: শাহ কামাল (মানবতার কণ্ঠ) ও আওলাদ হোসেন শামীম (সময়ের খবর)।

কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net