1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসান আলী ফাউন্ডেশনের উদ্যোগে পারিবারিক মিলনমেলা ও মেজবান নোয়াখালীর কবিরহাটে ৬০ পিস ইয়াবা উদ্ধার : ১৪ বছরের কিশোর আটক  ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করলেন এমপি কাজল ঈদগাঁওয়ে কমিটি গঠনের জের, ঘোষিত কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনায় নাঈমা খন্দকার মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিককে মারধর করলো পুলিশ মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত  মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন  

চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার

বিএনপিসহ যে কেহ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে মামলা করা হবে। আজ থেকে ঈদগাঁও উপজেলাকে চাঁদাবাজমুক্ত ঘোষনা করা হল।

 

শনিবার ( ৪ এপ্রিল) সন্ধ্যায় কক্সবাজারের ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম চেয়ারম্যান।

 

এসময় তিনি বলেন, ত্রয়োদশ জাতীয়  সংসদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী লুৎফুর রহমান কাজলকে বিপুল ভোটে জয়যুক্ত করে এবং দুই শতাধিকের বেশি আসনে বিএনপিকে সরকার গঠন করার সুযোগ করে দেওয়ার জন্য উপজেলাবাসীকে ধন্যবাদ জানায়।

 

বিএনপি সরকার ক্ষমতায় আসার আগ থেকে দেশে মব কালচার সহ যে নৈরাজ্যকর পরিস্থিতি ছিল তা বহুলাংশে হ্রাস পেয়েছে দাবী করে আবুল কালাম বলেন, উপজেলার আইন শৃঙ্খলা, চাঁদাবাজী, অবৈধ মাটি কাটা পাহাড় কাটা সহ অপরাধ মুলক কর্মকান্ডে নিয়ন্ত্রণে মাননীয় এমপি লুৎফুর রহমান কাজল  জিরো টলারেন্স ঘোষনা করেছেন। ইতিমধ্যে এর সুফলও ভোগ করছেন উপজেলাবাসী।

 

তিনি বলেন, আইন শৃঙ্খলার ব্যপারে আপনাদের তির্যক দৃষ্টি থাকলেও চাঁদাবাজীর ব্যপারে কোন প্রশ্ন থাকার কথা নয়। কারন এমপি নির্বাচিত হওয়ার পর পরই মাইকিং করে ঘোষণা দিয়েছেন কোন প্রকার চাঁদা না দেওয়ার জন্য এবং মাঠ পর্যায়ে সেটা কার্যকরও করেছেন।

 

সকলের সহযোগিতায় চাঁদাবাজীর মত ঘৃনিত কাজ বন্ধ হয়ে গেছে দাবী করে আবুল কালাম বলেন, কেহ যদি এসব কাজে জড়িত থাকে তার বিরুদ্ধ কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে কড়া নির্দেষ দেয়া হয়েছে। যদি সে  দলীয় লোকও হয় কোন প্রকার ছাড় নেই। এতে সাংবাদিকদেরও সহযোগিতা কামনা করেন তিনি।

 

সংবাদ সম্মেলনে অপহরন নিয়ন্ত্রণে প্রশাসন কাজ করছেন জানিয়ে তিনি আরো বলেন, জড়িত চক্রের মুল উৎপাটন করা হবে। এছাড়া সামাজিক আন্দোলনের মাধ্যমে সমাজকে সচেতন করা সকলের দায়িত্ব। আসুন অপরাধ মুক্ত সুন্দর উপজেলা গড়তে একসাথে কাজ করি।

 

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, ঈদগাঁও ইউপি চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) আবদুল হাকিম, উপজেলা শ্রমিকদল সাবেক সভাপতি মোকতার আহমদ, পোকখালী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম উদ্দিন, সাবেক মেম্বার জিয়াউল হক, উপজেলা যুবদল আহবায়ক কামাল হোসেন ও যুগ্ম আহবায়ক আবু হেনা প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net