1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কলাতলী ইউনিয়নে হামলা, ৩ জন হাসপাতালে ভর্তি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ

চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কলাতলী ইউনিয়নে হামলা, ৩ জন হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৯৯ বার

চাঁদাবাজিতে বাধা দেওয়ার কারণে কলাতলী ইউনিয়নে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। গভীর রাতে সাবেক মেম্বার এবং ৫ নং কলাতলী ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আছিয়াল হক, তার দুই ছেলে, মেয়ে জামাইসহ মোট ৬ জনকে নৃশংসভাবে হামলা করা হয়। হামলায় তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, এই হামলাটি যুবদল সদস্য লিটন মিস্ত্রি এবং তার ভাই-আত্মীয়স্বজনদের নেতৃত্বে ঘটেছে। চাঁদাবাজি বিরোধিতা করায় তারা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়, যা একাধিক ব্যক্তিকে গুরুতরভাবে আহত করে। হামলাকারীরা শুধু আঘাতই করেনি, ঘটনাস্থলে উপস্থিত এক সাংবাদিকের ওপরও হামলা চালানো হয়। সাংবাদিকের মোবাইল ফোনসহ তিনটি ফোন এবং ৪৮ হাজার টাকা নগদ লুট করে নেওয়া হয়।

এ ঘটনার পর এলাকাবাসী চরম উদ্বেগ প্রকাশ করেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ত্বরিত হস্তক্ষেপের দাবি জানিয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের শনাক্ত করার পাশাপাশি দ্রুত আইনের আওতায় আনার জন্য কাজ করছে। হামলাকারীদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে, তারা হলেন:

১. লিটন মিস্ত্রি, ২. কিরন মাঝি, ৩. হিজু মাঝ, ৪. মো. রাশেদ

৫. মো. আক্তার, ৬. মো. রিয়াজ, ৭. রিপন মাঝি

ভোলা মনপুরা উপজেলা কলাতলি ৫ নং ইউনিয়ন

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net