1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীতে প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপির বিক্ষোভ; নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ

টঙ্গীতে প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপির বিক্ষোভ; নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবি

এস কে সানি ( টঙ্গী গাজীপুর)
  • আপডেট টাইম : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১২৬ বার

পহেলা বৈশাখের দিন গাজীপুরের টঙ্গীতে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়, যখন বিএনপি নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর গাড়িবহরের গতিরোধ করে দলীয় নেতা নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন।

 

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে “কৃষক কার্ড” প্রি-পাইলটিং প্রকল্প ও কৃষি মেলার উদ্বোধনে টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা আনুমানিক পৌনে ১০টার দিকে তার গাড়িবহরটি বিআরটি প্রকল্পের উড়াল সড়কের টঙ্গী স্টেশন রোড এলাকায় পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কের দুই পাশে জড়ো হন।

 

সকাল থেকেই প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে নেতাকর্মীরা উড়াল সড়কের পাশে অবস্থান নেন। গাড়িবহর পৌঁছানোর সঙ্গে সঙ্গে তারা বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন এবং একপর্যায়ে প্রধানমন্ত্রীর গাড়ির গতিরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ—সরকার শাহনূর ইসলাম রনি, দুলাল হোসেন, নবীন হোসেন, মানিক মিয়া, মো. শাহিন মিয়া, হাবিবুর রহমান মিতুন, ফারুক হোসেন, আজিজুল হক, হাবিবুর রহমান ও রফিকুল ইসলাম।

 

আন্দোলনকারীদের দাবি, নূরুল ইসলাম সরকার রাজনৈতিক প্রতিহিংসার শিকার এবং বর্তমানে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছেন। মানবিক কারণে হলেও তার দ্রুত মুক্তি প্রয়োজন।

 

উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে সংঘটিত আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা-এ বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারকে আসামি করা হয় এবং একই বছর তাকে গ্রেপ্তার করা হয়।পরবর্তীতে হাইকোর্ট মামলার ৬ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং কয়েকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

 

বর্তমানে মামলাটি বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।

 

গাজীপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, নূরুল ইসলাম সরকার স্থানীয়ভাবে একজন জনপ্রিয় ও পরিচিত ব্যক্তি হিসেবে পরিচিত। অনেকেই তাকে সাধারণ মানুষের আপনজন হিসেবে উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net