1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তালাবদ্ধ কাণ্ডে নড়েচড়ে প্রশাসন, নবীনগরে নায়েব স্ট্যান্ড রিলিজ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কক্সবাজার জেলা হাইয়স, জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন সেলিম আকবর ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের সদস্য বৈঠক অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রাঙ্গাবালীতে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ 

তালাবদ্ধ কাণ্ডে নড়েচড়ে প্রশাসন, নবীনগরে নায়েব স্ট্যান্ড রিলিজ

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৪৭ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ভূমি অফিসে সাংবাদিকদের অবরুদ্ধ করে রাখার ঘটনায় উপজেলা সদর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) শামসুদ্দোহাকে ‘স্ট্যান্ড রিলিজ’ করা হয়েছে।

 

রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা আক্তার।

 

তিনি জানান- গত শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর নামক স্থানে তাকে শাস্তিমূলক বদলি হিসেবে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে সদর ভূমি অফিসে স্থানীয় তিন সাংবাদিক বাংলা টিভি’র প্রতিনিধি পিয়াল হাসান রিয়াজ, গ্রীণ টিভির প্রতিনিধি মমিনুল হক রুবেল ও বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি মো. অলিউল্লাহকে জমির খারিজ সংক্রান্ত ঘুষ চাওয়ার বিষয়ে তথ্য জানতে যান।

 

এ সময় কথাকাটাকাটির এক পর্যায়ে ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) মো. সামসুদ্দোহা ও অফিস সহায়ক হাবিবুর রহমান ওই তিন সাংবাদিককে অফিসের ভেতর তালাবদ্ধ করে বেরিয়ে যান। এ সময় ভূমি অফিসে সেবা নিতে আসা অন্যান্য সেবা গ্রহীতারাসহ ঐ সাংবাদিকগণ এক ঘণ্টার জন্য ভেতরে আটকা পড়েন। পরে নবীনগরের ইউএনও মোঃ মাহমুদুল হাসানের হস্তক্ষেপে তিন সাংবাদিকসহ সেবা গ্রহীতারা অফিসে অবরোদ্ধ থেকে মুক্তি পায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net