1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কক্সবাজার জেলা হাইয়স, জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন সেলিম আকবর ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের সদস্য বৈঠক অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রাঙ্গাবালীতে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ 

ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে

কে এম ইউসুফ, চট্টগ্রাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৩০ বার

হাটহাজারী পৌর এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন কয়েকটি ডিলারের গোডাউনে ভোজ্যতেলের মজুতরোধে উপজেলা প্রশাসন, র‍্যাব, সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ যৌথ অভিযান পরিচালনা করেছে।

 

এ সময় হাটহাজারী পৌরসভার মেডিকেল সংলগ্ন এলাকায় আবাসিক ভবনের মধ্যে আলম এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে প্রায় ৩০ হাজার লিটার তেল মজুত পাওয়া যায়। অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অনিরাপদভাবে তেল মজুদ করা, যথাযথ ডকুমেন্টস প্রদর্শনে ব্যর্থতা, পুরাতন স্টক শেষ হওয়ার পূর্বেই চালানের মাধ্যমে নতুন পণ্য এনে মজুদ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য মজুত করে রাখার অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

একই সাথে মেয়াদোত্তীর্ণ পণ্যসমূহ জব্দ করে মজুতকৃত ভোজ্যতেল বিক্রয়ের আগ পর্যন্ত নতুন মজুত না করতে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

 

হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান বলেন_

‘মজুত করে বাজারে কৃত্বিম সংকটরোধে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net