ঢাকা   ০৩:২৯:২৫ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে কোম্পানীগঞ্জের ব্যবসায়ি শামীম নিহত 

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২৪৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার আবু নাছের শামীম (৫০) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন।

 

২১ই এপ্রিল (মঙ্গলবার) সাউথ আফ্রিকার স্থানীয় সময় বিকাল আনুমানিক ৫ টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) এ ঘটনা ঘটে।

 

স্থানীয় প্রবাসীদের সূত্রে জানা যায়, শামীম ফোর্ডসবার্গ থেকে বাজার নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান

জোহানেসবার্গের পার্শ্ববর্তী বারা এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা এক আততায়ী তার মাথায় পিস্তল ঠেকিয়ে অন্তত ৫ রাউন্ড গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার পরপরই সন্ত্রাসী পালিয়ে যায়।

নিহত আবু নাছের শামীম নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

তিনি বাদামতলী গনু সারেং বাড়ি (জয়নাল মিয়া চেয়ারম্যান বাড়ি)-এর সন্তান। তার পিতার নাম মৃত আবদুর রশিদ মিয়া। এছাড়া তিনি বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে মদিনা টাওয়ারের একটি ফ্ল্যাটের মালিক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি চার পুত্র সন্তানের জনক এবং দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের বারা এলাকায় ব্যবসা করে আসছিলেন।

ঘটনার পর স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে।

তবে তাৎক্ষণিকভাবে হত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পরিবারের সদস্যরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি