1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ

নবীনগরে ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২০০ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দাখিল পরীক্ষা-২০২৬ উপলক্ষে ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রহঃ) ফাজিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৩ এপ্রিল) মাদ্রাসার অডিটোরিয়ামে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবীর সভাপতিত্বে আমন্ত্রিত প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সহ সভাপতি ও আজিমপুর দায়রা শরীফের ৭ম গদ্দীনশীন পীর হযরত শাহ সুফি সৈয়দ ফয়েজী মোহাম্মদী আহাম্মদ উল্লাহ।

 

প্রভাষক আনোয়ার হোসাইন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ শেখ মোহাম্মদ আবুল খায়ের, সহকারী অধ্যাপক মোঃ ইব্রাহীম খলিল, সহকারী অধ্যাপক কাজী আশরাফ উদ্দিন, মাদ্রাসার কমিটির পক্ষে বিদ্যুৎসাহী সদস্য কাজী মোঃ মজিবুর রহমান।

 

কোরআন তেলাওয়াত করেন পরীক্ষার্থী সিয়াম ও নাতে রাসুল পরিবেশন করন মোঃ ফাহিম। পরীক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ডলি ইসলাম ও ফাহিমা আক্তার।

 

অনুষ্ঠানের কো-অর্ডিনেটর ছিলেন শ্রেণি শিক্ষক সহকারী অধ্যাপক মোঃ শরীফুল ইসলাম।

 

অনুষ্ঠানে দাখিল পরীক্ষার্থীদের সফলতা, সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন সহকারী অধ্যাপক মোঃ মোকাররম হোসেন।

 

এসময় মাদ্রাসার গভর্নিং বডির সদস‍্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

 

পরিশেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net