1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫

নবীনগরে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৩৩ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে “মানবতার কল্যাণে, এগিয়ে আসুন রক্তদানে” এ স্লোগানকে সামনে রেখে বিদ্যাকুট ইউনিয়ন রক্তকণিকা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে রক্তদানে সচেতনতা বাড়াতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

উক্ত কর্মসূচিতে প্রায় ১ হাজার শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা।

 

এ কর্মসূচিতে সহায়তা করেন বিদ্যাকুট ইউনিয়ন রক্তকণিকা ফাউন্ডেশনের উপদেষ্টা ভিপি এনাম, ডা. সোহেল রানা, ডা. মাহাবুবুর রহমান, রুবেল সরকার, শরিফুল ইসলাম ও তারেক আল মামুন।

 

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ মঈন উদ্দিন, সহ-প্রতিষ্ঠাতা মো. ওমর ফারুক, হোসাইন মুক্তার, মিজানুর রহমান, সাংবাদিক ও সমাজকর্মী মো. হোসাইন ইসলাম, আব্দুল্লাহ, রুবেল, শরীফ, জুনাইদ সরকার, সাব্বির, মাহমুদুল হাসানসহ আরও অনেকে।

 

এসময় সংগঠনের নেতৃবৃন্দ ও সমাজকর্মীরা বলেন-“স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক কাজ, যা একজন মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের রক্তদানে এগিয়ে আসার জন্য তারা আহ্বান জানান।”

 

বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল মিয়া চৌধুরী বলেন-“শিক্ষার্থীদের মাঝে এমন সচেতনতা মূলক কার্যক্রম তাদের মানবিক মূল্যবোধ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে এবং ভবিষ্যতে রক্তদানে আগ্রহী করে তুলবে।”

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net