ঢাকা   ০৩:৪৮:১৪ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র

নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৩১৩ বার
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আহমেদ প্রাইভেট ক্লিনিক নামের একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান (অস্ত্রোপচার) করার পর রাকিবা আক্তার (২২ ) নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

 

রোববার মধ্যরাতে এ ঘটনা ঘটে। রোগীর স্বজনদের দাবি অদক্ষ ডাক্তার দিয়ে সিজার করতে গিয়ে তাদের মেয়েকে মেরে ফেলেছে। এতে বিক্ষুব্ধ রোগীর স্বজনরা হাসপাতালে ভাংচুর চালায়।

 

এ ঘটনার পর হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা হাসপাতাল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে  প্রেরণ করে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

মৃত প্রসূতি রাকিবা আক্তার (২২) প্রবাসী শফিকুল ইসলামের স্ত্রী, বাড়ি  নবীনগর উপজেলার লাউর ফতেহপুর গ্রামে।

 

জানা যায়, শনিবার দিবাগত রাত ১২টার পর প্রসব ব্যাথা উঠলে রাকিবা আক্তারকে নবীনগর উপজেলা সদরের আহমেদ প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা. সৈয়দ কামরুজ্জামানের তত্ত্বাবধানে তাঁর সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয় এবং একটি পুত্র সন্তান প্রসব করে। অপারেশনের কিছুক্ষণ পর প্রসূতির শারীরিক অবস্থার অবনতি ঘটে। নবজাতক ছেলে শিশুটি বর্তমানে স্বজনদের কাছে সুস্থ রয়েছে।

 

স্বজনদের  অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি স্পষ্টভাবে না জানিয়ে দ্রুত একটি অ্যাম্বুলেন্স ডেকে তাঁকে অন্যত্র পাঠানোর উদ্যোগ নেয়। রাকিবার মা রেহেনা আক্তার বলেন, “মেয়েকে অ্যাম্বুলেন্সে তোলার সময় সন্দেহ হলে নিকট গিয়ে দেখি, তার কোনো শ্বাস-প্রশ্বাস নেই। তখনই বুঝতে পারি, অপারেশনের পরই তার মৃত্যু হয়েছে। আমার মেয়ে সম্পূর্ণ স্বাভাবিক ছিল। গর্ভবতীর মায়ের যে ধরনের পরীক্ষা নিরীক্ষা ও চেকআপ করা প্রয়োজন সবগুলো করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ  অদক্ষ ডাক্তার দ্বারা অপারেশন করিয়ে আমার মেয়েকে মেরে ফেলেছে। আমি আমার মেয়ের হত্যাকাণ্ডের বিচার চাই।”

 

স্বজনদের আরও অভিযোগ, রোগীকে অ্যাম্বুলেন্সে তোলার পর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ও কর্মচারীরা দ্রুত সরে পড়েন। এতে ক্ষুব্ধ হয়ে স্বজনরা রাতে ও  সকালে দুই দফায় হাসপাতালে ভাঙচুর চালান। খবর পেয়ে নবীনগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

এ ব্যাপারে হাসপাতালের মালিক ফরিদ উদ্দিন আহমেদকে তার মোবাইলে বারবার যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি ।

 

তবে প্রতিষ্ঠানের শাহাদাত হোসেন নামে একজন কর্মচারী জানান, “এই ঘটনার পর রাতেও স্বজনরা হাসপাতালে হামলা চালায়। সকালে একজনের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে সমঝোতার আলোচনা চলছিল। এরই মধ্যে  হঠাৎ মৃতের স্বজনরা হাসপাতালের ইসিজি রুম ও চিকিৎসকদের কক্ষসহ ব্যাপক ভাঙচুর চালায়।”

 

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব কান্তি নাথ বলেন-“অভিযোগের ভিত্তিতে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অভিযোগ অদক্ষ ডাক্তার ও কর্তৃপক্ষের অবহেলায় এই মৃত্যু ঘটে। হাসপাতাল পরিদর্শন করেছি। কর্তব্যরত কাউকে পাওয়া যায়নি। এ ঘটনার পর তারা পলাতক রয়েছে।”

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি