1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নিউজিল্যান্ডে মুনজের ঈদ পুনর্মিলনীতে প্রবাসী বাংলাদেশীদের মিলনমেলা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

নিউজিল্যান্ডে মুনজের ঈদ পুনর্মিলনীতে প্রবাসী বাংলাদেশীদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৮০ বার

নিউজিল্যান্ডে প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে মুনজ আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রায় এক হাজার বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুর উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠান প্রবাসী কমিউনিটির অন্যতম বড় মিলনমেলায় পরিণত হয়।

 

অনুষ্ঠানে BANZI, ফ্রেন্ডশিপ সোসাইটি এবং স্কিল মাইগ্র্যান্ট অর্গানাইজেশনস-এর নেতৃবৃন্দসহ কমিউনিটির সম্মানিত সিনিয়র ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বক্তব্য দেন।

বক্তারা প্রবাসে পারস্পরিক সহযোগিতা, নৈতিক শিক্ষা চর্চা, সাংস্কৃতিক বন্ধন এবং নতুন প্রজন্মের সঙ্গে সংযোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

 

মুনজ সভাপতি ব্যারিস্টার মাসুদ আলম প্রবাসের মাটিতে ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক মতপার্থক্য বা ভিন্ন চিন্তা থাকলেও প্রবাসে একতাবদ্ধ বাংলাদেশি কমিউনিটি হিসেবে কাজ করা সম্ভব এবং এর মাধ্যমে দেশের জন্য ইতিবাচক অবদান রাখা যায়।

 

তিনি বলেন, মুনজ সবার জন্য। ব্যক্তি, মত, দল বা পটভূমি নির্বিশেষে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”

 

অনুষ্ঠানের শেষে আয়োজকরা অংশগ্রহণকারী, সহযোগী সংগঠন ও কমিউনিটি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান এবং প্রবাসে ঐক্য ও কল্যাণের এই ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net