1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এমপি ফখরুল ইসলাম  - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাইজিং সান ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি ঈদগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসনের বৈশাখ উদযাপন ঈদগাহ হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কলাতলী ইউনিয়নে হামলা, ৩ জন হাসপাতালে ভর্তি ঈদগাঁওয়ে ‎বন্য হাতির আক্রমনে কৃষকের মৃত্যু মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাতকানিয়ায় বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার চন্দনাইশ বৈলতলীতে বলি খেলায় চ্যাম্পিয়ন প্রাইজমানি গ্রহণ করছেন ওসমান বলি চন্দনাইশ বরকলে শতবর্ষের বিশ্ব পুকুরের বলি খেলায় কানায় কানায় পরিপূর্ণ মাঠ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এমপি ফখরুল ইসলাম 

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৩ বার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় “৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ” এবং “বিজ্ঞান মেলা ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা’র” উদ্বোধন করেন, মোহাম্মদ ফখরুল ইসলাম, এমপি।

 

১৩ই এপ্রিল (সোমবার) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম।

 

এসময় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বেলাল হোসেন, বিভিন্ন  রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকতাবৃন্দ।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, “ভবিষ্যৎ প্রজন্মকে স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলতে বিজ্ঞানের কোনো বিকল্প নেই। খুদে বিজ্ঞানীদের এই উদ্ভাবনী চিন্তা আমাদের সমৃদ্ধ আগামীর স্বপ্ন দেখায়।”

 

মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা খুদে বিজ্ঞানীরা তাদের নতুন নতুন উদ্ভাবন ও বৈজ্ঞানিক প্রজেক্ট প্রদর্শন করে। অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সৃজনশীল মেধার প্রশংসা করেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা তৈরি এবং গবেষণায় উৎসাহিত করতেই এই মেলার আয়োজন করা হয়েছে। দিনব্যাপী এই মেলায় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও দর্শনার্থী সমাগম ঘটে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net