1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১০ মে ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার-৯ কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কক্সবাজার জেলা হাইয়স, জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন সেলিম আকবর ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের সদস্য বৈঠক অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ

মীর সোহেল
  • আপডেট টাইম : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৩৭ বার

ষোলআনা বাঙালি চেতনাকে ধারণ করে বাংলা বর্ষবরণ-১৪৩৩ উদযাপন করেছে কুমিল্লার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়। এ উপলক্ষে পুরো ক্যাম্পাসকে সাজানো হয় বৈশাখী আবহে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় ক্যাম্পাস থেকে অধ্যক্ষ মো. শরীফুল ইসলামের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বৈশাখী শোভাযাত্রা বের হয়। এতে আবহমান বাংলার নানা প্রতিচ্ছবি তুলে ধরেন শিক্ষার্থীরা। বর-কনে, কৃষক আবার কেউবা জেলে সাজেন। বাশির সূরে মুখর মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শোভাযাত্রাটি রাজগঞ্জ প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে ফিরে আসে।

সকাল ১০টায় কলেজের মুক্তমঞ্চে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা। এতে অংশগ্রহণ করেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

পল্লীগীতি, লালনগীতি ও আধুনিক গানের সূরের মূর্ছনা মুখর হয় কলেজ আঙ্গিনা। এছাড়াও কবিতার ছন্দ ও নৃত্যের তালে তালে ফুটিয়ে তোলা হয় দেশীয় সংস্কৃতিকে।

বর্ণিল এই আয়োজনে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম। অনুষ্ঠানের আহ্বায়ক ও শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আবু জাহেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোঃ মোস্তাক আহমদ ও সহকারী অধ্যাপক মলি ধর। ছাত্র প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখে মোঃ কিবরিয়া হাসিব ও মোঃ ইনজামামুল হক।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম বলেন- পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব। এর মাধ্যমে আমরা দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে একই সূঁতোয় আবদ্ধ হই। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় হয়। এটি আমাদের নতুন করে চলতে শেখায়। আমাদের চিন্তা-চেতনায় ফারাক থাকতে পারে, কিন্তু এই দিনটি আমাদের প্রাণের মেলবন্ধনে এনে দেয়। তিনি সবাইকে বৈশাখী শুভেচ্ছা জানান।

সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন ভাষা সৈনিক অজিত গুহ কলেজ থিয়েটারের সদস্য ও সাংস্কৃতিক কর্মীরা। পুরো অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক মো. মাহবুবুল আলম সুমন, যুগ্ম সম্পাদক প্রভাষক মীর মো. সোহেল রানা ও যুগ্ম সম্পাদক প্রভাষক মো. আব্দুল হালিম।

এছাড়াও কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীসহ অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net