1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মনোহরগঞ্জে পরিবারের সদস্যদের বেঁধে দুটি ঘরে ডাকাতি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন

মনোহরগঞ্জে পরিবারের সদস্যদের বেঁধে দুটি ঘরে ডাকাতি

এম.এ মান্নান লাকসাম-মনোহরগঞ্জ(কুমিল্লা) প্রতিনিধি 
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৮৯ বার

কুমিল্লার মনোহরগঞ্জে দুটি ঘরের বাসিন্দাদের দড়ি ও কাপড় দিয়ে বেঁধে রেখে ডাকাতির অভিযোগ উঠেছে।

বুধবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার ঝলম উত্তর ইউনিয়ন বচইড় গ্রামে মাষ্টার বাড়ীতে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদলেরা সোনার গয়না, নগদ টাকা ও বাড়ীর দলিল-খতিয়ানসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে বলে জানিয়েছেন ঘর দুটি বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলা বচইড় গ্রাম সাবেক প্রধান শিক্ষক মৃত মফিজুর রহমান ছেলে তানভীর আহমেদ ও তার চাচা কবির মিয়ার ঘর দুটি ডাকাতি ঘটে।বুধবার রাতে ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র ডাকত দল ঘর দুটিতে হানা দেয়। মুখে কালো মুখোশ ও হাফপ্যান্ট পরা ডাকাতদের হাতে রিভলবার, চাপাতি এবং বিভিন্ন দেশি অস্ত্র ছিল।তারা ঘরে থাকা নারী-পুরুষ-শিশুদের কাপড় ও দড়ি দিয়ে হাতমুখ বেঁধে ফেলে।এরপর ঘরের অন্যান্য আসবাব ভেঙে তছনছ করে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ডাকাতেরা চলে যাওয়ার পর ভোরে একটি ঘরের বাসিন্দাদের চিৎকার শুনে প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বচইড় এলাকায় সরেজমিন দেখা যায়, বাড়ির দুই পাশে দুটি পাকা ঘর। দুটি ঘরের ভেতরেই খোলা অবস্থায় পড়ে আছে ভাঙা আলমারি। অন্যান্য আসবাব ও কাপড়চোপড় এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে।পরিবারের সদস্যদের চোখেমুখে আতঙ্কের ছাপ দেখা যায়। ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন কেশতলা হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃত মফিজুর রহমানে ছেলে তানভীর আহমেদ।  তিনি বলেন, আমার ঘরে ও আমার চাচা কবির মিয়ার ঘরে ডাকাতির ঘটনা ঘটে। সেই দিনরাতে আমার পরিবারের লোকজন বাড়িতে না থাকায় ডাকাতরা আমার ঘরে ঢুকে মালামাল নিয়ে যায়। এর আগেও আমার চাচা কবির মিয়ার ঘরে ঢুকে নারী-পুরুষ-শিশুদের কাপড় ও দড়ি দিয়ে হাতমুখ বেঁধে ফেলে এরপর সোনার গয়না, নগদ টাকা, মুঠোফোন ও ঘরের আলমারিতে অন্যান্য আসবাব ভেঙে তছনছ করে জমির দলিল-খতিয়ান ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় ডাকাতেরা।এ বিষয়ে আমরা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি।

বৃহস্পতিবার সন্ধ্যায় মনোহরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন ঘোষ বলেন, ডাকাতির ঘটনা খবর পেয়ে ঘটনার স্থলে গিয়ে দুই ঘর পরিদর্শন করেছি।এ ঘটনায় থানা একটি অভিযোগ পেয়েছি। পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net