ঢাকা   ০৬:০৩:৫৩ পিএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগিরার শ্রীপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক মাগুরায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আন্তঃদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি, জীবনমান উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় সরকারের দায়িত্ব ও করনীয়..  মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত  ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি রুমা, রোগীদের নিলেন খোঁজখবর কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিতষ বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভায় কুমিল্লায় আন্তর্জাতিক রেডিওলজি দিবস পালি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিককে মারধর করলো পুলিশ

মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ২৪৫ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরার শ্রীপুরে মাজেদা ফিলিং স্টেশনে তেল বিতরণে অনিয়মের সংবাদ সংগ্রহের সময় পুলিশ সদস্যের হামলার শিকার হয়েছেন দৈনিক আলোকিত সকাল পত্রিকার শ্রীপুর উপজেলা আব্দুর রশিদ মোল্লা। দফায় দফায় মারধরের সময় সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে অনিয়মের তথ্য চিত্র মুছে ফেলার চেষ্টা করেন বলে দাবি করেছেন ভুক্তভোগী ঐ সাংবাদিক। এই ঘটনায় ঐ পুলিশকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

 

১৬ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টায় সরেজমিনে তথ্য সংগ্রহের সময় তেলের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা আদায় করা, নির্ধারিত টাকা নিয়ে তেল কম দেওয়া, স্বজনপ্রীতি ও সরকারি কর্মচারী, সাংবাদিকদের তুচ্ছ্যতাছিল্য করা এবং প্রকাশ্যে ড্রামে তেল বিক্রি করার অনিয়মের একাধিক অভিযোগ তুলেন তেল নিতে আসা ভুক্তভোগীরা।

 

অভিযোগ অনুযায়ী, ১ হাজার টাকার তেল নিতে গেলে গ্রাহকদের কাছ থেকে ১১০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। একইভাবে ৪০০ টাকার তেলের জন্য গুনতে হচ্ছে ৫০০ টাকা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা।

 

এমন পরিস্থিতিতে অনিয়মের ভিডিও ধারণ করতে গেলে দৈনিক আলোকিত সকালের সাংবাদিক আব্দুর রশিদের ওপর হামলার ঘটনা ঘটে।

 

অভিযোগ রয়েছে, ওই পুলিশ সদস্য ফিলিং স্টেশনের দায়িত্বে থাকা স্থানীয় ব্যক্তিদের ডেকে এনে তৃতীয় দফায় ওই সাংবাদিককে মারধর করান। এতে ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

তেল নিতে আসা আজিদ জানান, “আমি ১ হাজার টাকার তেল নিয়েছি, কিন্তু আমার কাছ থেকে ১১০০ টাকা নেওয়া হয়েছে। প্রায় সব ক্ষেত্রেই ১০০ থেকে ১৫০ টাকা বেশি দিতে হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক।”

 

ভুক্তভোগী সাংবাদিক আব্দুর রশিদ বলেন, মাজেদা ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ পেয়ে আমি সেখানে গিয়ে ভিডিও ধারণ করছিলাম। এ সময় হঠাৎ পুলিশ সদস্য নাজমুল আমার উপর হামলা চালিয়ে মোবাইল ফোন কেড়ে নিয়ে ভিডিও মুছে ফেলার চেষ্টা করেন। পরে স্থানীয় বরিশাট গ্রামের লাজ ও তন্ময়সহ প্রায় ৭-৮ জন ক্যাডারকে ডেকে এনে আমাকে মারধর করিয়ে ফিলিং স্টেশন এলাকা থেকে বের করে দেওয়া হয়। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

 

 

এ বিষয়ে মাজেদা ফিলিং স্টেশনের ম্যানেজার ও পুলিশ সদস্যের সাথে মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদেরকে পাওয়া যায়নি।

 

তবে এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত মোঃ আতাউর রহমান জানান, এটি অত্যন্ত দুঃখজনক। এই ঘটনায় পুলিশ সদস্যকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

 

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি