1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কক্সবাজার জেলা হাইয়স, জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন সেলিম আকবর ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের সদস্য বৈঠক অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রাঙ্গাবালীতে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ 

মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ
  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৩২ বার

কিশোরগঞ্জে মাদক প্রতিরোধে অবস্থান নেওয়ায় দেশীয় অস্ত্র রামদা ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ৩ জনকে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন (৫৫)।

 

শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় জেলার করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের মলাই ফকির বাজারে এ ঘটনা ঘটে।

 

আহতদের মধ্যে বড়চর গ্রামের মোবারক হোসেনের (৩২) বামহাত রক্তাক্ত হয়, একই গ্রামের মো. হানিফের ডানহাতের আঙুল অর্ধেক কেটে যায় এবং সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন নামাপাড়া গ্রামের ছন্দু মিয়া। আহতরা করিমগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

 

প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজ দেখে জানা যায়, মাদক ব্যবসায়ী সাহাবুদ্দিনের বাড়ি থেকে গুজাদিয়া ইউনিয়নের এক মাদকসেবি মাদকদ্রব্য ক্রয় করে বের হওয়ার সময় হাতেনাতে আটক করে মোবারক হোসেনসহ এলাকার সচেতন তরুণরা। এতে ক্ষিপ্ত হয়ে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন, তার ছেলে বিজয়সহ কয়েকজন মিলে মাদকসেবিকে ছিনিয়ে নিতে আসে। এসময় দেশীয় অস্ত্র রামদা ও চাইনিজ কুড়াল হাতে নিয়ে মলাই ফকির বাজারের বিকাশ-নগদ ব্যবসায়ী মোবারকের দোকানে হামলা করে মাদকসেবিকে ছিনিয়ে নিয়ে যায়। এতে তিনজন আহত হয়।

 

আহত মোবারক হোসেন জানান, মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন ও তার স্ত্রী মাসখানেক আগেও পুলিশের মাদকদ্রব্য মামলায় জেল খেটে এসেছে। এসে আবারও মাদক ব্যবসা শুরু করেছে। নামাপাড়া, বড়চর ও কুর্শ্বাখালীসহ পুরো কাদিরজঙ্গল ইউনিয়নের তরুণ সমাজকে মাদকের আওতাভুক্ত করে ভয়াবহ ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। অবিলম্বে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করতে হবে।

 

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবির বলেন, আমরা আজ (রবিবার) মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিনের ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। তার নামে এর আগেও আরও মামলা ছিল। সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে। মাদকের ব্যাপারে করিমগঞ্জ থানা পুলিশ একচুলও ছাড় দিবে না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net