1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে পাহাড়কাটার মহাউৎসব: প্রসাশনের অভিযান - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ  চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বিএনপির জন্য ১৭ বছর রাজপথে, এখন দিনমজুর জজ মিয়ার চাওয়া শুধু একটি ঘর সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন  আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

মানিকছড়িতে পাহাড়কাটার মহাউৎসব: প্রসাশনের অভিযান

আলমগীর হোসেন,,খাগড়াছড়ি
  • আপডেট টাইম : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৩৯ বার

খাগড়াছড়ির মানিকছড়িতে পাহাড়কাটার মহাউৎসব চলেছে। পাহাড় খেকোদের উপজেলার বিভিন্ন ইউনিয়ন এলাকায় প্রশাসনের চোঁখ ফাঁকি দিয়ে দিন-রাত এই পাহাড় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে একটি চক্র। তথ্য রয়েছে গত ১ বছরে অন্তত অর্ধশতাধিক পাহাড় সাবাড় করেছে চক্রটি। বিভিন্ন সময় প্রশাসনের তৎপরতা চোখে পড়লেও থামানো যাচ্ছে না পাহাড় খেকোদের।

তারই অংশ হিসেবে গত কয়েকদিন ধরে উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের খাড়িছড়া এলাকায় বিশাল জায়গাজুড়ে বেশ কয়েকটি পাহাড় কেটে সাবাড় করছিল মো. মনির হোসেন নামের এক ব্যাক্তিসহ আরো কয়েকজন। খবর পেয়ে রবিবার (৫ এপ্রিল) দুপুরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) খাদিজা তাহিরা। অভিযানে দুটি স্কেবেটর (মাটি কাটার গাড়ী) জব্দ করা হয়। এসময় পাহাড় কাটায় জড়িতরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা বলেন, ‘বেশ কয়েকটি পাহাড় কাটার আলামত পাওয়া গেছে। দুটি স্কেবেটর (মাটি কাটার যন্ত্র) গাড়ী জব্দ করা হয়েছে। পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলার প্রস্তুতি চলছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান অব্যাহত থাকবে’।

এসময় স্থানীয় ইউপি সদস্য প্রিয়লাল চাকমা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাংবাদিক আবদুল মান্নান, সাংবাদিক মো. রবিউল হোসেন, থানার এসআই তারেকুল ইসলামসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net