1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাইজিং সান ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

রাইজিং সান ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 

টঙ্গী প্রতিনিধি, গাজীপুর 
  • আপডেট টাইম : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৮০ বার

পহেলা বৈশাখ উপলক্ষে দ্যা রাইজিং সান ফাউন্ডেশনের উদ্যোগে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার টঙ্গীর গুশুলিয়া গ্রামের দক্ষিণ পাশের মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন গুটিয়া ও গুশুলিয়ার খেলোয়াড়েরা। নবীন-প্রবীনের এই খেলা দেখতে হাজির হন কয়েক গ্রামের মানুষ।

 

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলকে উপহার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবং টঙ্গীর ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. মকবুল হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুটিয়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক লাব্বু সরকার, গুশুলিয়া গ্রামের আবুল কাশেম, রজব আলী, মনির খান ও হাজী আলী আহাম্মেদ । এতে সভাপতিত্ব করেন কাজী তৈয়বুর রহমান।

 

এর আগে খেলোয়াড়দের জার্সি পরিয়ে দিয়ে খেলার উদ্বেধন করেন মকবুল হোসেন। তিনি বলেন, খেলার প্রতি তরুন প্রজন্মকে উৎসাহিত করতে হবে। তরুনরা খেলা থেকে দূরে থাকার কারনেই সমাজে মাদকের ভয়াবহতা বাড়ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সমাজ-রাষ্ট্র। আগামীতে তরুনদের পড়াশোনার পাশাপাশি খেলার মাঠে নিতে কাজ করবেন বলে জানান তিনি।

 

খেলা শেষে দুই শতাধিক লোকজনের সঙ্গে বৈশাখ উপলক্ষে মতবিনিময় করেন কাউন্সিলর পদপ্রার্থী মকবুল হোসেন। এসময় তিনি নির্বাচিত হলে নাগরিক সেবা পেতে হয়রানী বন্ধ করার ঘোষণা দেন। সেইসঙ্গে রাস্তা-ঘাটসহ উন্নয়নমূলক কাজে জনগণের সম্পৃক্ততা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net