1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসান আলী ফাউন্ডেশনের উদ্যোগে পারিবারিক মিলনমেলা ও মেজবান নোয়াখালীর কবিরহাটে ৬০ পিস ইয়াবা উদ্ধার : ১৪ বছরের কিশোর আটক  ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করলেন এমপি কাজল ঈদগাঁওয়ে কমিটি গঠনের জের, ঘোষিত কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনায় নাঈমা খন্দকার মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিককে মারধর করলো পুলিশ মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত  মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন  

সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন

মোহাম্মদ ইকবাল হোসেন, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৩৭ বার

চট্টগ্রামের সাতকানিয়ায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬’ এবং ‘১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড’। আজ সকালে উপজেলা প্রশাসন সাতকানিয়ার আয়োজনে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে এই বিজ্ঞান মেলা ও প্রতিযোগিতার শুভসূচনা করা হয়।

 

উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে দিনব্যাপী এই প্রোগ্রামের উদ্বোধন করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান।

 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে এবং উপজেলা আইসিটি অফিসার আনোয়ার হোসাইন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞানমনস্ক শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

এবারের বিজ্ঞান মেলায় উপজেলার মাধ্যমিক ও কলেজ পর্যায়ের মোট ২০টি শিক্ষা প্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী বৈজ্ঞানিক প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করেছে। পাশাপাশি কুইজ প্রতিযোগিতা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডে প্রায় ২০০ জন শিক্ষার্থী অংশ নিয়ে তাদের মেধার স্বাক্ষর রাখছে।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের শিক্ষার্থীদের চতুর্থ শিল্পবিপ্লবের (4IR) চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে হবে। আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানে গড়ে তোলা এবং একটি বিজ্ঞানভিত্তিক সমৃদ্ধ সমাজ বিনির্মাণ করা। বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারে উপজেলা প্রশাসন সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে।”

মেলা প্রাঙ্গণে শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন প্রজেক্ট পরিদর্শনে দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। আগামীকাল প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে এই আয়োজনের সমাপ্তি ঘটবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net