1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে ঈদগাঁওয়ে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১০ মে ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার-৯ কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কক্সবাজার জেলা হাইয়স, জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন সেলিম আকবর ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের সদস্য বৈঠক অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে ঈদগাঁওয়ে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২৯ বার

কক্সবাজার সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এড. সলিম উল্লাহ বাহাদুর বলেন, কক্সবাজারে সব দলের নেতৃত্ব থাকলেও উন্নয়নে পিছিয়ে ঈদগাঁও। তিনি নেতৃত্বে থাকা সবদলের নেতৃবৃন্দকে একজায়গায় বসে ঈদগাঁও উপজেলার উন্নয়নে ভূমিকা রাখার আহবান জানান।

 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সেচ্ছাসেবী সংগঠন আমরা গোমাতলীবাসীর উদ্যেগে ভয়াল ২৯ এপ্রিলে নিহতদের স্মরণে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও স্মরণ সভায় এড. বাহাদুর এসব কথা বলেন।

 

তিনি বলেন, ৩৫ বছর আগে যে অবকাঠামোগত কারণে ঘূর্ণিঝড়ে গোমাতলীসহ উপকূলে ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতি হয়েছিল। ৩৫ বছর পরেও টেকসই বেড়ীবাঁধ- স্লুইসগেট  না হওয়া অত্যন্ত দুঃখজনক ও দুর্ভাগ্যজনক। তিনি ২৯ এপ্রিলে নিহতদের শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের মাগফিরাত কামনা করেন।

 

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার পোকখালী ইউনিয়নের গোমাতলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আমরা গোমাতলীবাসীর আহবায়ক ব্যবসায়ী ফেরদাউস আলম ফিরোজ।

 

আমরা গোমাতলীবাসীর সমন্বয়ক সাংবাদিক সেলিম উদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে ও মাষ্টার আহমদ কবিরের পরিচালনায় স্মরণ সভায় ব্যবসায়ী হান্নান মিয়া, চেয়ারম্যান প্রার্থী মোঃ সাইফুদ্দিন, প্রধান শিক্ষক আবদুল জলিল, আবদুল মাবুদ, দিদারুল ইসলাম, শিক্ষক আবু ইউসুফ মোঃ ইয়াহিয়াসহ অনেকে বক্তব্য রাখেন।

 

স্মরণ সভায় ২৯ এপ্রিলে নিহত নুরুল হক চেয়ারম্যান, মুক্তিযুদ্ধা আবদুল শুক্কুরসহ অনেকেই মরণোত্তর সম্মাননা ও মানবতায় বিশেষ অবদান রাখায় আলহাজ্ব মোস্তাফিজুর রহমানকে মরনোত্তর, সামসুল আলম মানবিক ফাউন্ডেশনের চেয়ারম্যান সামসুল আলমকে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেয়া হয়েছে।

 

সভায় ৩৫ বছর আগে ৯১ সালে ২৯ এপ্রিলের এইদিনে ভয়াল ঘুর্ণিঝড়ে নিহতদের স্মরণে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন পীরজাদা মাওলানা নুর হোসাইন ছিদ্দিকী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net