1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে জিয়া খাল খনন কমসূর্চির উদ্বোধন করলেন এমপি কাজল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে জিয়া খাল খনন কমসূর্চির উদ্বোধন করলেন এমপি কাজল বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ আলী আজম শেখ’র মৃত্যুতে বাংলাদেশ হোমিওপ্যাথিক জাতীয় ঐক্য জোটের শোক প্রকাশ  সংবিধান সংস্কারে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহ্বান চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম  ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে দ্রুততম সময়ে ডিজিটালাইজেশনের উদ্যোগ জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  ঢাবি সাংবাদিকদের ওপর হাম’লায় বিএফইউজে ও ডিইউজের তী’র নিন্দা

ঈদগাঁওয়ে জিয়া খাল খনন কমসূর্চির উদ্বোধন করলেন এমপি কাজল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ০ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের রাবার ড্যামের আওতাধীন জিয়া খাল পুন: খনন কাজের উদ্বোধন করলেন কক্সবাজার -৩  আসনের সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল।

 

শনিবার  ( ২৫ এপ্রিল ) সকাল ১১ টায় এই কমসূর্চির উদ্বোধন করেন তিনি। এসময় জিয়া খাল পুন: খননের কাজে কোদাল হাতে নামেন এমপি কাজল।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জিয়া খালের পুনঃখননের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসন হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

খাল খনন কর্মসূচিকে ঘিরে স্থানীয় মানুষদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। এতে পানি।সমস্যার সমাধান হবে বলে মনে করছেন স্থানীয়রা।

 

কৃষি সেচ, পরিবেশের ভারসাম্য রক্ষাসহ সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। প্রথম পর্যায়ে ৫৪টি জেলায় চলবে এই কর্মসূচি। গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনের উদ্দেশ্যে ১৯৭৭ সালে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সে সময় সারা দেশে ৩ হাজার ৬৩৬ মাইল খাল খনন করেন তিনি।

 

এসময় উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, জালালাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর তাজ জনি, ঈদগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল হাকিম, সাবেক মেম্বার মোজাম্মেল হকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net