1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসনের বৈশাখ উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

ঈদগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসনের বৈশাখ উদযাপন

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৮০ বার

কক্সবাজারের ঈদগাঁওয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ১লা বৈশাখ পালিত হয়েছে। নতুন বছরের নতুন দিনে সবার প্রতি শুভ কামনা জানিয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সোলতানার নেতৃৃত্ব বর্ণাঢ্য রেলি বের করা হয়। র্যালিটি জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

 

র্যালীতে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার,  উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, জালালাবাদ চেয়ারম্যান আলমগীর তাজ জনি,  ইসলামাবাদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়সমুহের শিক্ষক -শিক্ষার্থী,  রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় লোকজন অংশগ্রহন করেন।

 

বিভিন্ন স্কুল ও ইউনিয়ন পরিষদ থেকে আসা শিক্ষার্থীরা এসময় রংবেরঙের প্লে কার্ড প্রদর্শন করেন।  র্যালি পূর্ব স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানসমুহের শিক্ষার্থীদের অংশগ্রহণে  জাতীয় সংগীত ও এসো এসো বৈশাখ গানটি পরিবেশন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net