ঢাকা   ০৩:৪৪:৩৫ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা, নবীন বরণ ও পুরস্কার বিতরণ 

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ২৫১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার অন্যতম নারী শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, নবীণ বরণ  ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহষ্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টার দিকে বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের।

 

সিনিয়র শিক্ষক আহমদ কবির ও রাজন আচর্যের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন।

 

অনুষ্টানে বিশেষ অতিথিদের মধ্যে  উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাশেদুল হাসান মোঃ মহি উদ্দিন, ঈদগাহ গ্রামার স্কুল প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওহিদুল আলম কোম্পানি,  ইসলামাবাদ ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, শ্রমিক নেতা সেলিম আকবর, ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব সভাপতি সেলিম উদ্দিন,  শিক্ষক বদিউর রহমান, ঈদগাঁও যুব মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্টাতা মনির আহমদ ও বিএনপি নেতা মনজুর আলম প্রমুখ।

 

বক্তারা বলেন, শিক্ষার্থীদেরকে নৈতিক শিক্ষা অর্জন করতে হবে। নৈতিক শিক্ষার মাধ্যমে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। তোমরাই আগামীতেই নেতৃত্বে দিবে। দেশ ও জাতি গঠনে অবদান রাখতে সক্ষম হবে।

 

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া পুরুস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিরা। এসময় কর্মরত শিক্ষক- শিক্ষার্থীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি